Article By – সুনন্দা সেন

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা বাড়ায় ভারতে নতুন ডোমেস্টিক LPG কানেকশন দেওয়ার প্রক্রিয়া এখনও স্থগিত রয়েছে। দিল্লি, মুম্বাই,কলকাতা, বেঙ্গালুরু ও চেন্নাইসহ বিভিন্ন শহরে ১৪.২ কেজি নতুন LPG কানেকশন মার্চের মাঝামাঝি সময় থেকে দেওয়া হচ্ছে না। পেট্রোলিয়াম মন্ত্রকের বক্তব্য, এটি একটি সাময়িক ব্যবস্থা। যার মূল লক্ষ্য হল, নতুন গ্রাহকের বক্তব্য, এটি একটি সাময়িক ব্যবস্থা। যার মূল লক্ষ্য হল, নতুন গ্রাহকের পরিবর্তে আগে থেকেই থাকা গ্রাহকদের রিফিল সরবরাহকে অগ্রাধিকার দিয়ে কুকিং গ্যাসের পরিষেবা স্বাভাবিক রাখা। এর ফলে নতুন কানেকশনের জন্য আবেদন করা বহু গ্রাহকের আবেদন জমে রয়েছে।
পশ্চিমবঙ্গের একাধিক LPG ডিস্ট্রিবিউটরের কাছেও নতুন সংযোগের আবেদন অপেক্ষমান (Waiting) রয়েছে বলে জানা যাচ্ছে। অনেক গ্রাহক সাময়িক বিকল্প হিসেবে ছোট সিলিন্ডার নিতে রাজি না হয়ে নিয়মিত ১৪.২ কেজির কানেকশন বা সংযোগ চালু হওয়ার অপেক্ষা করছেন। তবে পরিস্থিত সামলাতে বিপনন সংস্থাগুলি (Oil Marketing Companies) ৫ কেজি ফ্রি ট্রেড LPG বা FTL সিলিন্ডার এবং ১০ কেজি এলাকায় ছোট সিলিন্ডারের চাহিদাও বেড়েছে। বিশেষ করে দিল্লি ও মুম্বাইয়ে ৫ কেজির সিলিন্ডারের বিক্রি বাড়ার খবর রয়েছে।
আর এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ ভারতের LPG আমদানি নির্ভরতা (Interdependence)। পশ্চিম এশিয়ার সংঘাতের আগে ভারত তার LPG চাহিদার প্রায় ৬০% আমদানি করত এবং সেই আমদানির বড় অংশই হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে আসত। তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তনের পর ভারত আমদানির উৎস আরও বৈচিত্র্যময় করেছে এবং দেশীয় LPG বা লিক্যুইড পেট্রোলিয়াম গ্যাসের উৎপাদন ও বাড়ানো হয়েছে। সরকার অবশ্য বলছে, বিদ্যমান গ্রাহকদের LPG সরবরাহকে বিঘ্নিত (LPG Supply Disrupted) করাই এখন প্রধান লক্ষ্য।




