buzywithinfoBuzy With Info
Everything About Business
Metro

আপনি কী মেট্রোতে যাতায়াত করেন? আজ থেকে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ডের নতু্ন নিয়ম কার্যকর হতে চলেছে। জেনে নিন সেই বিষয়

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

কলকাতা মেট্রো আজ (২৫ সেপ্টেম্বর, ২০২৫) থেকে ১০ বছরের ভ্যালিডিটি সহ সস্তা (Cheaper) স্মার্ট কার্ড অফার করতে চলেছে। যা প্রতিদিন শহরের প্রায় ৫ লক্ষ যাত্রীদের উপকৃত করার পরিষেবায়, টিকিটং নিয়মে একটি উল্লেখযোগ্য আপগ্রেট। বুধবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ দ্বারা নিশ্চিত করা হয়েছে যে স্মার্ট কার্ডের জন্য আজ থেকে রিফান্ডেবেল সিকিউরিটিজ ডিপোজিট ৮০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। এছাড়া সর্বনিম্ন ইস্যু মূল্য (Issue Price) ১৫০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হবে। এই সংশোধিত পরিমানে ৫০ টাকা ডিপোজিট এবং ৫২ টাকার রাইড ভ্যালু অন্তর্ভুক্ত রয়েছে। রিচার্জের উপর এখনও ৫% বোনাস অব্যাহত থাকবে। 

July 18 New in article ads By Sir 1

তবে কেবল রিচার্জের মূল্যের ক্ষেত্রে নয় অর্থের ভ্যালিডেশনের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। প্রথমত, আজ থেকে যে সকল কার্ড ইস্যু হবে তার প্রথম রিচার্জের পর থেকেই নতুন ভ্যালিডিটি লাগু হবে। আর তারা রিচার্জের টাকা ১০ বছর পর্যন্ত ব্যবহার করার সুযোগ পাবে। দ্বিতীয়ত, যে সকল কার্ড ব্যবহারকারীদের আগে থেকে ইস্যু করা কার্ডগুলির ক্ষেত্রেও একই ভ্যালিডিটি পাবে। তবে পরবর্তী (অর্থাৎ ২৫ তারিখ বা তারপরে) রিচার্জের পর থেকে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত অফিসগামী এবং মাঝে মধ্যে মেট্রো ব্যবহারকারীদের সুবিধার্থে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্মার্ট কার্ডের মেয়াদ এখন AFC (automatic fare collection) বা PC (Passenger Control) গেটে প্রথম সোয়াইপ থেকে শুরু হবে, কার্ড ইস্যুর তারিখ থেকে নয়।

চলতি মাসের এই পর্যন্ত ৫০,০০০-এরও বেশি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে এবং কর্মকর্তারা আশা করছেন যে নতুন নিয়ম চালু হওয়ার পর এই সংখ্যা আরও বাড়বে। কার্ডগুলি বুকিং কাউন্টার, ASCRM মেশিন অথবা Amar Metro Kolkata অ্যাপের মাধ্যমে অনলাইনে পার্চেজ এবং রিচার্জ করা যাবে। পাশাপাশি মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের বুকিং কাউন্টার এড়াতে এবং ভিড় কন্ট্রোলে রাখার জন্য স্মার্ট কার্ড ব্যবহারের কথা বলেছে বিশেষ করে এই উৎসবের মরশুমে। পাশপাশি নিয়মিত মেট্রো ব্যবহারকারীরা দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য কার্ড রাখতে পারবেন। অন্যদিকে স্বল্পমেয়াদী ভ্রমণকারীরা বা ব্যবহারকারীরা তাদের ভ্রমণ শেষ করার পরে জমার টাকা ফেরত দাবি করতে পারবেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading