Article By – সুনন্দা সেন

ভারতের প্রযুক্তি ক্ষেত্র প্রায় ৩০০ বিলিয়ন ডলারের একটি শক্তিশালী ইন্ডাস্ট্রি, যার মাধ্যমে দেশ বৈশ্বিক বাজারে নিজের অবস্থান তৈরি করেছে। তাও তথ্যপ্রযুক্ত (IT) সার্ভিস, সফ্টওয়্যার আউটসোর্সিং ও ব্যবসায়িক প্রক্রিয়া আউটসোর্সিং বা BPO-এর মাধ্যমে। কিন্তু সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে, এখন সময় এসেছে ‘পরবর্তী ইনিংস’ শুরু করার। যেখানে শুধু এই সার্ভিসভিত্তিক ব্যবসা নয়, IT তথা পণ্য ও উদ্ভাবনে ভিত্তিক টেকনোলজিতে বিনিয়োগ বাড়ানো হবে।
বিশ্বব্যাপী প্রযুক্তি বাজার প্রায় ৮.৪ ট্রিলিয়ন ডলার আকারের, কিন্তু ভারত এই বাজারের মূল্যবান অংশগুলিতে এখনও সীমাবদ্ধ ভূমিকা রাখে। রিপোর্টে বিশ্লেষকরা বলেছেন যে ভারত IT সার্ভিস ভুলেও পরিত্যাগ করতে পারবে না। কারণ IT সার্ভিস ভারতীয় টেক সেক্টরের বড় অংশ। তবে এটি ‘এবেল ওয়ার্কফোর্স’ ভিত্তিক মডেল থেকে AI-এর সহায়তা কার্যকারিতা, প্ল্যাটফর্মভিত্তিক সার্ভিস ও আউটকাম-লিঙ্কড কন্ট্রাক্টের দিকে নজর দেয়।
আর উৎপাদন ক্ষমতা, AI ইন্টিগ্রেশন, IP নির্মাণ ও নতুন প্ল্যাটফর্ম তৈরি করাই আগামী প্রবৃদ্ধির চাবিকাঠি। বিশ্লেষকরা বলেন যে এবিষয়ে শিক্ষগত, শিল্প ও সরকারি নীতি একটা সমন্বিত পরিকল্পনা করবে। যেখানে উচ্চমানের AI, সাইবার নিরাপত্তা, সেমিকন্ডাক্টর ডিজাইন ও প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিংয়ের মতো দক্ষতার ওপর বেশি ফোকাস করা হয়।
একটি গবেষণায়, যা করেছে Boston Consulting Group। সেখানে দেখা গেছে যে উচ্চ প্রবৃদ্ধির প্রযুক্তি মূল্যপুলের ক্ষেত্রে ভারতের অংশীদারিত্ব প্রায় ১%- এর কাছাকাছি। অর্থাৎ, বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রযুক্তি ক্ষেত্রগুলিতে ভারতের উপস্থিতি এখনও খুব সীমিত। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মত, ভারতের প্রযুক্তি শিল্পকে এখন “নেক্সট ইনিংস”-এর জন্য প্রস্তুত হতে হবে—যেখানে শুধু পরিষেবা নয়, নিজেস্ব বা পার্সোনাল ইনোভেট প্রোডাক্ট ও গভীর প্রযুক্তি উদ্ভাবন হবে মূল চালিকাশক্তি।




