buzywithinfoBuzy With Info
Everything About Business
NIIF

পরিকাঠামো খাতে বিদেশী বিনিয়োগ বাড়াতে ভারতের বড় পরিকল্পনা! ৩.২ বিলিয়ন ডলার সংগ্রহের পথে NIIF

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের পরিকাঠামো খাতে বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ টানার পরিকল্পনা আরও জোরদার করলো NIIF (National Investment and Infrastructure Fund)। দেশের এই সোভেরন ব্যাকড ইনভেস্টমেন্ট ফান্ড তার দ্বিতীয় ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের জন্য ইতিমধ্যেই প্রায় ২ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৯,০০০ কোটি টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি পেয়েছে। এবার লক্ষ্য মোট ৩.২ বিলিয়ন ডলার সংগ্রহ করা। NIIF-এর Infrastructure Fund II-এর মোট লক্ষ্যমাত্রা প্রায় ৩০,০০০ কোটি টাকা। 

July 18 New in article ads By Sir

প্রথম ধাপের এই তহবিল সংগ্রহ এই লক্ষ্যের ৬০%-এর বেশি পূরণ হয়ে গিয়েছে। এখন বাকি প্রায় ১.২ বিলিয়ন ডলার সংগ্রহের জন্য আরও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করবে NIIF। বিশেষ করে জাপান এবং ইউরোপের বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন আনার দিকে নজর রয়েছে। এই ফান্ডে ইতিমধ্যেই একাধিক বড় আন্তর্জাতিক ও ভারতীয় প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী যুক্ত হয়েছে। তালিকায় রয়েছে অস্ট্রেলিয়ান সুপার , CPP ইনভেস্টমেন্ট, অন্টারিও টিচার্স পেনশন প্ল্যান, আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটির একটি সংস্থা এবং সিঙ্গাপুরের টেমাসেক। 

আর ভারতীয় বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ICICI ব্যাংক, HDFC ব্যাংক, এক্সিস ব্যাংক, কোটাক লাইফ ইন্স্যুরেন্স এবং HDFC লাইফ ইন্স্যুরেন্স। এখানেই শেষ নয়। NIIF আরও প্রায় ৯৫০ মিলিয়ন ডলার সহ-বিনিয়োগ মূলধন (co-investment capital) সংগ্রহ করার প্রত্যাশা করছে। এর মাধ্যমে নির্দিষ্ট অবকাঠামো প্রকল্প (infrastructure project)-এ আগ্রহী বিনিয়োগকারীরা মূল ফান্ডের বাইরে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করার সুযোগ পাবেন।

বিশেষজ্ঞদের দৃষ্টিতে, আন্তর্জাতিক পেনশন ফান্ড, সভেরন ওয়েলথ ফান্ড এবং প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এই অংশগ্রহণ ভারতের দীর্ঘমেয়াদি পরিকাঠামো প্রবৃদ্ধির প্রতি আন্তর্জাতিক আস্থার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। ভারত যখন রাস্তা, পরিবহণ, বিদ্যুৎ, ডিজিটাল পরিকাঠামো এবং ইলেকট্রিক মোবিলিটিতে বিনিয়োগ বাড়াচ্ছে, তখন NIIF-এর মাধ্যমে বিদেশি মূলধনকে সেই বৃদ্ধির সঙ্গে যুক্ত করার চেষ্টা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অর্থাৎ, ২ বিলিয়ন ডলারের প্রথম ধাপ ইতিমধ্যেই পূরণ করেছে NIIF।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading