লোকসভা নির্বাচনের ফলাফলের পর বিহারের মুখ্যমন্ত্রী Nitish kumar ধারাবাহিক ভাবে সংবাদ শিরোনামে রয়েছেন। তাঁর ওপর নজর রাখছে গোটা দেশ। তিনি নতুন কেন্দ্রীয় সরকার গঠনে ‘কিংমেকার’ -এর ভূমিকা গ্রহণ করেছেন। যেখানে কিছুদিন আগেও বলা হয়েছিল তাঁর রাজনীতি শেষের পথে। সমস্ত জল্পনা-কল্পনার পরে, নীতীশ এখন স্পষ্ট করে দিয়েছেন যে তিনি জাতীয় গণতান্ত্রিক জোটের (NDA) অংশ থাকবেন।
আসুন, এখানে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মোট সম্পত্তি ও বিনিয়োগ সম্পর্কে জেনে নেওয়া যাক। জানুয়ারিতে, নীতীশ কুমার সরকার তাঁর মন্ত্রিসভার মন্ত্রীদের আর্থিক অবস্থা প্রকাশ করেছিল। আইএএনএস অনুসারে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে 22,552 টাকা নগদ এবং তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 48,000 টাকা জমা রয়েছে। দিল্লির দ্বারকা এলাকায় তার এক হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে।
নীতীশ 2004 সালে 13.78 লাখ টাকায় ফ্ল্যাটটি কিনেছিলেন। এর বর্তমান দাম 1.48 কোটি টাকা। নীতীশের কাছে 11.32 লাখ টাকার একটি ফোর্ড ইকোস্পোর্ট গাড়ি এবং 1.28 লাখ টাকার গয়না রয়েছে৷ এ ছাড়া নীতীশের রয়েছে 13টি গরু ও 10টি বাছুর। তাদের মোট দাম 1.45 লাখ টাকা। এই তালিকা দেখে বোঝা যায় যে নীতীশ কুমারের পোর্টফোলিও বেশ বৈচিত্রপূর্ণ।

বিজেপির সঙ্গে নীতীশ কুমারের সম্পর্ক 1990 -এর দশকের মাঝামাঝি সময়ে থেকে। সেই সময় তিনি প্রবীণ সমাজতান্ত্রিক নেতা প্রয়াত জর্জ ফার্নান্দেজের সঙ্গে সমতা পার্টি গঠন করেন। নীতীশ কুমার 1998 থেকে 2004 সাল পর্যন্ত দেশ শাসনকারী বিজেপি জোটের অংশ হিসাবে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় কৃষি, রেলপথ এবং পরিবহনের মতো মন্ত্রীত্ব সামলেছেন।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – আস্তিক ঘোষ




