প্রতিবেশী দেশ পাকিস্তানের ভীষণ শোচনীয় অর্থনৈতিক পরিস্থিতি। এ কথা অবশ্য কারোর কাছেই আর অজানা নয়। কিন্তু বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে, ভারতের (India) একটি রাজ্যের চেয়েও এখন পাকিস্তানের পুরো দেশের অর্থনীতি ক্রমাগত নিম্নমুখী। ভারতের (India) কথা না হয় বাদ দিলাম। শুধুমাত্র মহারাষ্ট্রের অর্থনীতি পাকিস্তানের চেয়ে বর্তমানে বেশি বড়।
সম্প্রতি প্রকাশিত সরকারি পরিসংখ্যানই তার প্রমাণ। মহারাষ্ট্রের অর্থনীতি প্রতিবেশী দেশ পাকিস্তানের চেয়ে ঢের ভালো এবং উন্নত। শুধু মহারাষ্ট্র নয়, মহারাষ্ট্র ছাড়াও ভারতের আরও তিনটি রাজ্য – তামিলনাড়ু, উত্তর প্রদেশ এবং কর্ণাটক রাজ্যের GSDP 20 লাখ কোটি টাকারও বেশি৷ 439 বিলিয়ন ডলারের GSDP সহ প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র৷ এই মুহূর্তে পাকিস্তানের GDP মাত্র 338 বিলিয়ন ডলার।
মহারাষ্ট্রের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট অনুসারে আশা করা হচ্ছে, রাজ্যের অর্থনীতি 2023-24 সালে 7.6 শতাংশ বৃদ্ধি পাবে। দেশের অর্ধেকেরও বেশি কারখানা রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং গুজরাটের মতো রাজ্যে। তামিলনাড়ুতে উৎপাদন খাতে কাজ করে দেশের অধিকাংশ মানুষ। গত মাসে প্রকাশিত মহারাষ্ট্রের অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে, সর্বাধিক পরিমাণে বিদেশী বিনিয়োগ করা হয় মহারাষ্ট্রে।
যদিও গত 2022-23 অর্থবর্ষের তুলনায় 2023-24 সালে 1 লাখ কোটি টাকায় নেমে এসেছে। এই রাজ্যে রয়েছে মোট 21,105টি স্টার্টআপ। কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত মোট স্টার্টআপের এক-পঞ্চমাংশ রয়েছে মহারাষ্ট্রে। আশা করা হচ্ছে আগামী দিনে, ভারতের বৃহত্তম অর্থনীতির রাজ্য মহারাষ্ট্রে শিল্প বৃদ্ধির হার 5.5 শতাংশ থেকে 7.6 শতাংশে উন্নীত হবে।
Article By – আস্তিক ঘোষ






