কেন্দ্রীয় সরকারের (Govt. Of India) মাস্টার স্ট্রোক! আর পালাতে পারবেন না নীরব মোদী ও বিজয় মালিয়ার মতো ঋণ খেলাপিরা। ভারতের পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির সঙ্গে কোটি কোটি টাকার প্রতারণা করে বিদেশে পালিয়ে গিয়ে রীতিমতো স্বাচ্ছন্দে জীবন যাপন করছেন বিজয় মালিয়া, নীরব মোদী এবং মেহুল চোকসির মতো ব্যবসায়ীরা। কিন্তু এবার আর তা হবে না।
চলতি অর্থবর্ষে পেশ করা বাজেটে বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র সংক্রান্ত বিধান আরও কঠোর করা হয়েছে। 1 অক্টোবর থেকে বিদেশে যাওয়া ভারতীয়দের ব্ল্যাক মানি আইনের অধীনে ছাড়পত্র নিতে হবে। বর্তমান ব্যবস্থায়, বিদেশে ভ্রমণ করতে চাওয়া ব্যক্তিকে আইটি আইনের 230 ধারার অধীনে, “কোনো বকেয়া পাওনা নেই” এই মর্মে ঋণ প্রদানকারী সংস্থার কাছ থেকে একটি শংসাপত্র পেতে হয়।
ভারত থেকে টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে এবার মহা ফাঁপরে পড়তে হবে অসৎ ব্যক্তিদের, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে জানা গিয়েছিল, ঋণ খেলাপিরা যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে তার জন্য সরকার (Govt. of india) ব্যাঙ্কগুলিকে লুকআউট সার্কুলার জারি করার আইনী কর্তৃত্ব দিতে পারে।
সরকার (Govt. of India) অফিসের মেমোরেন্ডামকে আইনি মর্যাদা দিতে পারে বলে মনে করা হচ্ছিল। কিন্তু সেক্ষেত্রে আইন সংশোধন করতে হয়। একজন ব্যাঙ্ক কর্মকর্তা বলেন, একটি সাধারণ কাঠামো নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এতে ওই শর্তগুলো বেঁধে দেওয়া হয়েছে। সরকারি ব্যাঙ্কগুলো সেই শর্ত পূরণ করলেই, তারা খেলাপিদের বিরুদ্ধে খুব সহজেই লুকআউট সার্কুলার জারি করতে পারবে।
Article By – আস্তিক ঘোষ






