Article By – সুনন্দা সেন

চলতি সপ্তাহে ইতিমধ্যেই একাধিক কোম্পানির পক্ষ থেকে কর্মচারী ছাঁটাইয়ের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। Google থেকে শুরু করে PwC –এর মতো জনপ্রিয় সংস্থাগুলিকে বিপুল সংখ্যক কর্মচারী ছাঁটাই করতে দেখা গিয়েছে। চলতি বছরের গত কয়েক মাসের মতো মে মাসেও কর্মচারী ছাঁটাইয়ের ধারা অব্যাহত রয়েছে। এবার প্যানাসনিকের পক্ষ থেকে ঘোষণা করা হলো ১০,০০০ কর্মী ছাঁটাইয়ের বিষয়। অর্থাৎ কোম্পানিটি তার বিশ্বব্যাপী মোট কর্মীসংখ্যার ৪% হ্রাস করতে চলেছে বলে জানা গিয়েছে।
কোম্পানিটির কনজিউমার ইলেকট্রনিক্স বিভাগ সহ একাধিক ব্যবসায়িক সেক্টর জুড়ে এই ছাঁটাই করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, প্যানাসনিক হল একটি জাপানি কোম্পানি। গত কয়েক বছরে কোম্পানিটি এটির বেশ কিছুটা মার্কেট শেয়ার হারিয়েছে। এই হারানো মার্কেট শেয়ার পুনরুদ্ধার করার পাশাপাশি চীনের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযীগিতা করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সংস্থাটি। আর একটি বৃহত্তর পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসাবে কোম্পানিটির তরফে এই পদক্ষেপ গ্রহণ করা হতে চলেছে।
একধাক্কায় এই ১০০০ কর্মচারী ছাঁটাই করা হবে না বলেই অনুমান করা হচ্ছে। এছাড়াও এই কর্মচারী ছাঁটাই কে সমানভাগে ভাগ করা হতে চলেছে। ২০২৫-২৬ আর্থিক বছর শেষ হওয়ার আগেই এই কর্মচারী ছাঁটাইয়ের পদক্ষেপটি সম্পূর্ণ করা হতে চলেছে। অর্থাৎ, আগামী বছরের মার্চ মাসের মধ্যেই এই কর্মচারী ছাঁটাই সম্পূর্ণ করবে কোম্পানিটি।




