buzywithinfoBuzy With Info
Everything About Business
Piyush Goyal

আবারও আলোচনায় ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি! পিয়ূষ গোয়েল শুল্ক সংক্রান্ত নতুন বাণিজ্য তথ্য রাখলেন সামনে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারত ও আমেরিকার মধ্যে শুরু হতে চলা বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিয়ূষ গোয়েল (Piyush Goyal) জানিয়েছেন, US-এর সম্প্রতি শুল্ক নীতির পরিবর্তনকে মাথায় রেখেই ভারত-আমেরিকার নতুন বাণিজ্য চুক্তির কাঠামো তৈরি করা হচ্ছে। বর্তমানে দেশের রাজধানীতে (দিল্লিতে) ভারত ও আমেরিকার প্রতিনিধিদের মধ্যে নতুন দফার বৈঠক শুরু হয়েছে। আর দুই দেশই একটি প্রাথমিক বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করতে আগ্রহী। আলোচনায় বড় অংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তাই।

11

বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রশাসনের পরিবর্তিত শুল্ক নীতির কারণে বিশ্ব বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই কারণেই ভারত চাইছে ভবিষ্যতের ঝুঁকি মাথায় রেখে এমন একটি চুক্তি করতে, যা ভারতীয় রপ্তানিকারকদের জন্য দীর্ঘমেয়াদে লাভজনক হবে। এছাড়া এই চুক্তি কার্যকর হলে ভারতের টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, রত্ন ও গয়না, অটোমোবাইল যন্ত্রাংশ এবং বিভিন্ন উৎপাদন ইন্ডাস্ট্রির জন্য মার্কিন বাজারে প্রবেশ আরও সহজ হতে পারে। ফলে ভারতীয় পণ্যের রপ্তানি বাড়ার পাশাপাশি দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে আমেরিকার জন্যও ভারত একটি দ্রুত বর্ধনশীল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাজার। তাই দুই দেশই এমন একটি চুক্তির দিকে এগোচ্ছে, যা বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে বৃহত্তর মুক্ত বাণিজ্য চুক্তির পথ প্রশস্ত করতে পারে। বিশ্ব অর্থনীতি যখন শুল্ক সংক্রান্ত অসন্তোষ, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ শৃঙ্খলের চ্যালেঞ্জের মুখোমুখি; তখন ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির অগ্রগতি আন্তর্জাতিক বাজারের নজর কেড়েছে। আগামী কয়েক দিনের আলোচনা এই চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading