Article By – সুনন্দা সেন

চেন্নাই-ভিত্তিক ডিপটেক স্টার্টআপ Planys Technologies সফলভাবে ১০০ কোটি টাকা তহবিল সংগ্রহ করেছে। এই তহবিলের সাহায্যে কোম্পানি শুধু তাদের শিল্প-উদ্দেশ্যে ব্যবহৃত আন্ডারওয়াটার রোবটিক সিস্টেমকে শক্তিশালী করবে তা নয়, পাশাপাশি প্রতিরক্ষা-উৎপাদন খাতে বড়সড় প্রবেশ ঘটাবে। কোম্পানি ঘোষণা করেছে একটি নতুন প্রতিরক্ষা-কেন্দ্রিক বিভাগ Plants Ark, যা ভবিষ্যতে ভারতের নৌবাহিনী, কোস্ট গার্ড এবং সামুদ্রিক সুরক্ষা সংস্থাগুলির জন্য উন্নতমানের unmanned underwater vehicles (UUVs), ROVs, এবং অন্যান্য সাবসি রোবোটিক প্ল্যাটফর্ম তৈরি করবে।
Plants দীর্ঘদিন ধরে শিল্প-অবকাঠামো যেমন বাঁধ, সেতু, সমুদ্রবন্দর, পাওয়ার প্ল্যান্টের আন্ডারওয়াটার অংশ পরীক্ষা-নিরীক্ষার জন্য উন্নত রোবোটিক প্রযুক্তি ব্যবহার করে এসেছে। এবার তারা সেই প্রযুক্তিকেই আরও উন্নত করে প্রতিরক্ষা-চাহিদার সঙ্গে মানানসই রূপে তৈরি করছে। কোম্পানি জানিয়েছে, very-deep underwater operations, surveillance, যুদ্ধজাহাজের রক্ষণাবেক্ষণ ও critical marine infrastructure সুরক্ষার মতো কাজে দেশীয় প্রযুক্তির প্রয়োজনীয়তা বাড়ছে, এবং Planys Ark সেই চাহিদা পূরণে মুখ্য ভূমিকা নিতে চায়।
এই তহবিলের মাধ্যমে Planys চেন্নাইয়ের দক্ষিণে একটি নতুন আন্ডারওয়াটার ভেহিকল উৎপাদন কেন্দ্র স্থাপন করবে। যেখানে থাকবে অত্যাধুনিক underwater fabrication, pressure-testing ও sea-trial সুবিধা। ভারতের প্রতিরক্ষা উৎপাদন নীতিমালার সঙ্গে মিল রেখে কোম্পানির লক্ষ্য Indigenous underwater robotics তৈরি করা, যা আগে অনেকটাই বিদেশনির্ভর ছিল। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতিতে সামুদ্রিক নিরাপত্তা, underwater surveillance এবং সাবমেরিন-বিরোধী সক্ষমতার গুরুত্ব দ্রুত বাড়ছে। ফলে উন্নত underwater robotics-এর বাজার আগামী পাঁচ বছরে বহুগুণ বাড়বে। এই প্রেক্ষাপটে Planys-এর এই উদ্যোগ শুধু একটি ব্যবসায়িক সাফল্যই নয়, বরং ভারতের প্রতিরক্ষা-উৎপাদন স্বনির্ভরতার দিকে একটি বড় অগ্রগতি।




