buzywithinfoBuzy With Info
Everything About Business
Insurance

নন-লাইফ ইন্স্যুরেন্সকারীদের প্রিমিয়াম ১৩%-এরও বেশি বেড়েছে; ঊর্ধ্বগতির নেতৃত্বে রয়েছে কারা?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ বা IRDAI(Insurance Regulatory and Development Authority of India) কর্তৃক দ্বারা প্রকাশিত অস্থায়ী তথ্য অনুসারে, ভারতের নন-লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি ২০২৫ সালের সেপ্টেম্বরে মোট প্রত্যক্ষ প্রিমিয়াম ১৩.১৭% বৃদ্ধি পেয়ে ৩১,১৭৭.৫৯ কোটি টাকায় পৌঁছেছে, যা গত বছরের একই মাসে ২৭,৫৪৯.৭৯ কোটি টাকা ছিল। একইভাবে, এপ্রিল-সেপ্টেম্বর সময়ের জন্য নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলির দ্বারা লিখিত মোট প্রত্যক্ষ প্রিমিয়াম দাঁড়িয়েছে ১,৬৫,১৬১.৯২ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ের ১,৫৩,৮৯৪.৪০ কোটি টাকা থেকে ৭.৩২% বেশি।

6 2

সাধারণ বীমা বা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, যারা নন-লাইফ সেগমেন্টের বেশিরভাগ অংশ গঠন করে, তাদের প্রিমিয়াম ১.৯৪% বৃদ্ধি পেয়ে ২৩,৪৩০.৯৬ কোটি টাকা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে তাদের মোট প্রিমিয়াম ১,৩৮,১৫৯.৮০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা বার্ষিক ভিত্তিতে  ৫.২৭% বৃদ্ধির ইঙ্গিত দেয়। আবার বেসরকারি সংস্থাগুলির মধ্যে বাজাজ অ্যালিয়ানজ জেনারেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম সেপ্টেম্বরে ৩১.৩৫% বেড়ে ২,২১৮.৮০ কোটি টাকা হয়েছে, অ্যাকো জেনারেল ইন্স্যুরেন্সও ৫৪.৪% বেড়ে ২৭৩.৪২ কোটি টাকা এবং ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্সের ২৩.৩৬% বেড়ে ১,৬২৬.৯৮ কোটি টাকা হয়েছে।

স্বতন্ত্র স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলির প্রবৃদ্ধি স্থিতিশীল ছিলো। সেপ্টেম্বর মাসে মোট প্রিমিয়াম ৩,৪৯২.৭১ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরের ৩,৩৮৭.৯৪ কোটি টাকা থেকে ৩.০৯% বেশি। এছাড়া চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে তাদের ক্রমবর্ধমান প্রিমিয়াম ৭.৭২% বেড়ে ১৯,৬২৩.৯৫ কোটি টাকা হয়েছে। আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ১১.৪২% বৃদ্ধি পেয়ে ৫১৩.৪৪ কোটি টাকা হয়েছে। যেখানে এই বিভাগের বৃহত্তম সংস্থা স্টার হেলথ এবং অ্যালাইড ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ৩.৩৬% বৃদ্ধি পেয়ে ১,৫১৮.৬৯ কোটি টাকা হয়েছে। কেয়ার হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ১.৭৯% বৃদ্ধি পেয়ে ৭২৩.২০ কোটি টাকা হয়েছে। তবে মণিপালসিগনা হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ৬.৯৮% হ্রাস পেয়ে ১৩৫.৫৯ কোটি টাকা হয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading