buzywithinfoBuzy With Info
Everything About Business
Real estate

৫৪ হাজার কোটি টাকার মেগা বাজি! নতুন প্রকল্পের ঝড় তুলতে চলেছে প্রেস্টিজ গ্রুপ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের রিয়েল এস্টেট খাতে ফের বড়সড় বিনিয়োগের ইঙ্গিত। দেশের অন্যতম শীর্ষ ডেভেলপার প্রেস্টিজ গ্রুপ (Prestige Group) আগামী সময়ে প্রায় ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫৪,০০০ কোটি টাকার নতুন প্রকল্প বাজারে আনার পরিকল্পনা করছে। এই বিশাল প্রকল্প উদ্বোধনের মাধ্যমে সংস্থাটি দেশের আবাসন বাজার (Housing Market)-এ নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে চাইছে।

July 18 New in article ads By Sir

বিশেষজ্ঞদের মতে, ভারতের বড় শহরগুলিতে প্রিমিয়াম এবং মধ্য-উচ্চ আয় (Middle-Upper)-এর আবাসনের চাহিদা এখনও শক্তিশালী রয়েছে। সেই চাহিদার সুযোগ নিতেই একাধিক নতুন আবাসন, টাউনশিপ এবং মিশ্র-ব্যবহারের প্রকল্প চালুর রোডম্যাপ তৈরি করেছে প্রেস্টিজ। বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, চেন্নাই এবং দিল্লি-এনসিআর-এর মতো গুরুত্বপূর্ণ বাজারে সংস্থার সম্প্রসারণ পরিকল্পনা রয়েছে।

এই ঘোষণার পেছনে রয়েছে সংস্থার দুর্দান্ত আর্থিক পারফরম্যান্স। সদ্য সমাপ্ত অর্থবছরে প্রেস্টিজ এস্টেট প্রজেক্ট (Prestige Estates Projects) রেকর্ড রাজস্ব এবং মুনাফা অর্জন করেছে। ২০২৫-২৬ অর্থবছর (FY26)-এ সংস্থার নিট মুনাফা ১১২% বেড়ে ১,৩১১.৯ কোটি টাকাতে পৌঁছেছে। পাশাপাশি প্রি-সেলস এবং সংগ্রহের ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছে কোম্পানি।

বিশ্লেষকদের মতে, ৫৪ হাজার কোটি টাকার এই নতুন প্রকল্প পরিকল্পনা শুধু প্রেস্টিজের জন্য নয়, গোটা ভারতীয় রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির জন্যও ইতিবাচক বার্তা। এর ফলে নির্মাণ, সিমেন্ট, স্টিল, বৈদ্যুতিক সরঞ্জাম এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও বড় প্রভাব পড়তে পারে। অর্থাৎ ভারতের আবাসন বাজারে যে বৃদ্ধির ধারা এখনও অব্যাহত রয়েছে, প্রেস্টিজের এই মেগা বিনিয়োগ সেই আস্থাকেই আরও জোরালোভাবে সামনে এনে দিল।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading