buzywithinfoBuzy With Info
Everything About Business
PVR Inox

PVR আইনক্সের চতুর্থ প্রান্তিকের ফলাফল এলো সামনে; লোকসান ও রাজস্বের পরিমাণ শুনলে আপনিও হবেন অবাক

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

১২মে, ২০২৫ অর্থাৎ আজ PVR আইনক্স ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে ১২৫ কোটি টাকার সমন্বিত (Consolidated) নিট লোকসানের কথা জানিয়েছে। এটি আগের অর্থবছরের একই ত্রৈমাসিকের ১২৯.৫ কোটি টাকার নিট লোকসানের তুলনায় প্রায় ৩.৫% কম। নিট লোকসান সংকুচিত হলেও ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে কোম্পানির পরিচালনা থেকে আয় সামান্য কমে ১,২৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে। যেখানে আগের অর্থবছরে একই সময় আয়ের পরিমাণ ১,২৫৬ কোটি টাকা রিপোর্ট করা ছিল। চতুর্থ প্রান্তিকে নিট লোকসানের মার্জিন ৯.৫৬%-এ উন্নীত হওয়ার সাথে পর্যালোচনাধীন প্রান্তিকে PVR আইনক্সের ব্যয়ও সামান্য কমে ১,৪৭৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। 

July 18 New in article ads By Sir

PVR আইনক্স জানিয়েছে যে ৩১ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত ১১১ টি শহরে ১,৭৪৩টি স্ক্রিন সহ ৩৫২টি সিনেমা হল পরিচালনা করেছে তারা। এছাড়া তাদের সিনেমা হোল পরির্শনকারীর (Patrons Visiting) সংখ্যা ৩কোটি ৫ লক্ষ (৩০.৫ মিলিয়ন) ছিল। আর ওই সময়ে PVR আইনক্সের গড় টিকিটের মূল্য ছিল ২৫৮ টাকা। যেখানে খাদ্য ও পাণীয়ের খরচ পরিদর্শনকারীরা মাথা পিছু ১২৫ টাকা করেছে বলে জানা যাচ্ছে। PVR আইনক্সের তরফ থেকে চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলে লোকসানের হার কমে যাওয়া বেলার দিকে কোম্পানির শেয়ার ৪% বৃদ্ধির সাথে ৯৫৯ টাকায় লেনদেন হয়েছে। 
কোম্পানিটি বলেছে, ২০২৫ অর্থবছরের বক্স অফিস অসম মুক্তির ক্যালেন্ডার (uneven release calendar)- এর কারণে প্রভাবিত হয়েছিল। যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রান্তিকে অসঙ্গতিপূর্ণ কন্টেন্ট প্রাপ্যতা। বলিউড এবং হলিউড উভয়ই খারাপ পারফর্ম করেছে। যার ফলে কোম্পানির সামগ্রিক বক্স অফিস রাজস্ব ৯% হ্রাস পেয়েছে। হিন্দি বক্স অফিস সংগ্রহ ২৬% হ্রাস পেয়েছে, যার প্রধান কারণ হল চলচ্চিত্র মুক্তি ১৪% হ্রাস। প্রধান সুপারস্টারদের নেতৃত্বে সিনেমার অনুপস্থিতি এবং একাধিক স্থগিতাদেশ। হলিউডের রাজস্ব ২৮% হ্রাস পেয়েছে। যা আগের বছরের ধর্মঘটের দীর্ঘস্থায়ী প্রভাব এবং একটি নিস্তেজ টেন্টপোল স্লেটকে প্রতিফলিত করে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading