Article By – সুনন্দা সেন

ভারতে দ্রুত বদলাচ্ছে ভারতের রিটেইল মার্কেটের ছবি। এখন আর শুধু ই-কমার্স নয়, কুইক কমার্স বা ১০-৩০ মিনিটে ডেলিভারি প্ল্যাটফর্মগুলোই FMCG বা দৈনন্দিন ব্যবহার করা পণ্যের সবচেয়ে বড় অনলাইন বিক্রেতা হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, শহর অঞ্চলে ক্রেতারা এখন কুইক ডেলিভারি, ছোট বা স্মল অর্ডার এবং তাৎক্ষণিক সুবিধাকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে। ব্লিনকিট, জেপ্টো, স্যুইগী ইনস্টামার্ট এবং বিগ-বাস্কেট (Blinkit, Zepto, Swiggy Instamart And Big Basket)-এর মতো সংস্থাগুলি FMCG পণ্যের বিক্রিতে বড় ভূমিকা নিচ্ছে।
আগে যেখানে অনলাইন কেনাকাটার জন্য গ্রাহকদের বড় অর্ডার দিতে হত এবং ডেলিভারির জন্য ১-২ দিন অপেক্ষা করতে হতো, এখন অনেকেই কয়েক মিনিটেই দুধ, বিস্কুট, স্ন্যাকস, কোল্ড ড্রিঙ্কসের সাথে নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাচ্ছেন। বাজার বিশ্লেষকদের মতে, বিশেষ করে তরুণ প্রজন্ম (Young Generation) এবং কর্মজীবি পরিবারগুলির (working Families) মধ্যে কুইস কমার্সের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।
আরও জানা যাচ্ছে যে এই জনপ্রিয়তার ফলে সুপারমার্কেট ও বড় ই-কমার্স প্ল্যাটফর্মগুলির উপর চাপও বাড়ছে। FMCG কোম্পানিগুলিও এখন তাদের প্যাকেজিং ও সরবরাহ কৌশল বদলাচ্ছে। ছোট প্যাকেট, দ্রুত রিস্টকিং এবং শহরভিত্তিক গুদাম তৈরির দিকে জোর দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, আগামী কয়েক বছরে ভারতের অনলাইন রিটেইল বা খুচরো বাজারে কুইক কমার্সের অংশ আরও বাড়তে পারে। তবে লাভজনকতা, ডেলিভারি খরচ এবং তীব্র প্রতিযোগিতা এই খাতের বড় চ্যালেঞ্জ হিসেবেই থাকবে।




