buzywithinfoBuzy With Info
Everything About Business
patanjali

অবশেষে স্বস্তি পেলেন রামদেব! অবমাননা মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

অবশেষে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় স্বস্তি পেলেন বাবা রামদেব এবং তাঁর সহযোগী আচার্য বালকৃষ্ণ। উভয়ের ক্ষমা প্রার্থনা গ্রহণ করেছে সর্বোচ্চ আদালত। একই সঙ্গে অবমাননার মামলাটি বন্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে করা মামলার পরিপ্রেক্ষিতে, বাবা রামদেব সুপ্রিম কোর্টে ক্ষমা চাওয়ার পাশাপাশি, ভবিষ্যতে বিভ্রান্তিকর বিজ্ঞাপন না দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাতে সায় দিয়েছে আদালত।

6

উল্লেখ্য, 2022 সালে এই মামলা দায়ের করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। বাবা রামদেবের কোম্পানি পতঞ্জলির বিরুদ্ধে কোভিড ভ্যাকসিন ড্রাইভ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার মানহানি করার অভিযোগ আনা হয় ওই মামলায়। পতঞ্জলির পক্ষের উকিল অ্যাডভোকেট গৌতম তালুকদার এই প্রসঙ্গে জানান, বাবা রামদেব, বালকৃষ্ণ এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের দেওয়া অঙ্গীকারের ভিত্তিতে মামলাটি বন্ধ করেছে আদালত। এর আগে 14 মে অবমাননার নোটিশের উপর তাঁর আদেশ স্থগিত রাখে সুপ্রিম কোর্ট।

New in article ads By Sir

পতঞ্জলি আয়ুর্বেদের বিক্রি করা ভেষজ পণ্যগুলি নাকি অনেক গুরুতর রোগ নিরাময়ে সাহায্য করে, এমনই দাবি করে পতঞ্জলি। শুধু তাই নয়, বিজ্ঞাপনের মাধ্যমে আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে লক্ষ্য করে পতঞ্জলি। তাই পতঞ্জলির বিরুদ্ধে আধুনিক ওষুধের মানহানির অভিযোগ তুলে একটি পিটিশন দাখিল করেছিল আইএমএ। এ ঘটনায় আদালত অবমাননার মামলা হয়েছে। পরে পতঞ্জলি আয়ুর্বেদের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের বিষয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন রামদেব এবং আচার্য বালকৃষ্ণ। সর্বদা আইন ও ন্যায়বিচারের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার করেন তাঁরা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading