buzywithinfoBuzy With Info
Everything About Business
Rashmi Group

রশ্মি গ্রুপ পশ্চিমবঙ্গে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে, প্রজেক্টটি নতুন কর্ম সংস্থানও জেনারেট করবে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

পশ্চিমবঙ্গের শিল্পায়নের মুকুটে আরও এক পালক জুড়তে চলেছে। কলকাতা ভিত্তিক রশ্মি গ্রুপ পুরুলিয়া জেলায় ১,০০০ কোটি টাকা বিনিয়োগে ২.৮ মিলিয়ন টনের সমন্বিত ইস্পাত কারখানা এবং ৪০০ মেগাওয়াট (MW) ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পুরুলিয়া জেলার রঘুনাথপুরের জঙ্গল সুন্দরী ১ (Jungle Sundori 1)-এ প্রকল্পের হস্তান্তর সম্পন্ন করেছে। পাশাপাশি রাজ্য সরকার ছাড়পত্র এবং সুবিধা (facilitation) নিশ্চিত করে এটিতে ‘আল্ট্রা মেঘা প্রজেক্ট’- এর মর্যাদাও দিয়েছে। 

July 18 New in article ads By Sir 1

রশ্মি গ্রুপের জয়েন্ট সভাপতি এল.বি.চৌরসিয়া বলেন, জমির বাস্তবিক হস্তান্তর কোম্পানির পুরুলিয়া প্রকল্প বাস্তবায়নের দিকে একটি নির্ণায়ক পদক্ষেপ। এই ১০,০০০ কোটি টাকার বিনিয়োগ পশ্চিমবঙ্গের শিল্প প্রবৃদ্ধির একটি নতুন ধাপ ইন্মোচন করবে এবং হাজার হাজার টেকসই কর্মসংস্থান তৈরি বা জেনারেট করবে। আর অন্যদিকে এই প্রকল্পটি রশ্মিগ্রুপের দীর্ঘমেয়াদী সম্প্রসারণ পরিকল্পনার অংশ। কোম্পানিও আশা করছে যে ১০,০০০ কোটি টাকার পরিকল্পনা প্রায় ১৮,০০০ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে। যা পাশাপাশি রাজ্যের শিল্প ভিত্তিকে শক্তিশালী করবে, আর পুরুলিয়াকে পূর্ব ভারতের উচ্চমানের ইস্পাত উৎপাদনের একটি নতুন কেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠিত করবে। 

অবশ্য এটাই প্রথম নয় ক্ষুদ্র ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত রশ্মি গ্রুপ, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ২০,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করে ফেলেছে। আর ১০,০০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা ২০৩০ সালের মধ্যে সম্পন্ন করবে। রশ্মি গ্রুপ বর্তমানে খড়গপুর এবং ঝাড়গ্রাম জুড়ে ৮.৩ MTPA (Million Tonnes Per Annum) সম্পন্বিত লোহা ও ইস্পাত উৎপাদন (iron and steel capacity) পরিচালনা করছে। যার পোর্টফোলিওয়ে পেলেট, পিগ আয়রণ, স্পঞ্জ আয়রণ, বিলেট, TMT বার, তারের রড, নমনীয় আয়রন পাইপ, অ্যালুমিনিয়াম এবং সিমেন্ট (১.৯ MTPA) অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া কোম্পানিটি ১,০৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডে পাঁচটি কয়লা খনি ব্লক তৈরি করছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading