buzywithinfoBuzy With Info
Everything About Business
RBI

গ্রামীণ চাহিদা এবং ব্যক্তিগত খরচ সময়ের সাথে বেড়েছে! ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয় কী বার্তা দাসের?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ অর্থাৎ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) RBI গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, ভারতীয় অর্থনীতি দেশের অভ্যন্তরীণে গ্রামীণ চাহিদার পুনরুত্থানের সাক্ষী হয়েছে। কারণ শেষ ত্রৈমাসিকের GDP পরিসংখ্যানে ব্যক্তিগত খরচ এবং বিনিয়োগের প্রসারে ফারাক লক্ষ্য করা গেছে। পাশাপাশি তিনি FIBAC ২০২৪- এ বক্ততা দেওয়ার সময় বলেছেন যে FMCG কোম্পানিগুলির সর্বশেষ তথ্য গ্রামীণ চাহিদার পুনরুজ্জীবন নিশ্চিত করে। যা প্রাইভেট কনজাম্পশনের একটি অংশের ৫৬% বাজারের মালিক, আর সেই অংশ ৭.৪% বৃদ্ধি পেয়েছে। 

10

অবশ্য এই প্রথম নয় এর আগেও RBI গভর্নর বলেছেন যে দেশের অর্থনীতির মৌলিক বৃদ্ধির চালিকা শক্তি ধার হলেও দৃঢ়। যা শোনার পর পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক দ্বারা প্রকাশিত সরকারি তথ্য বলছে ২০২৫ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬.৭%। এরপরে শক্তিকান্ত দাস বলেন যে GDP- র ৯০%- এর বেশি প্রসারিত হয়েছে। যার মধ্যে ব্যক্তিগত খরচের GDP ৫৬% এবং বিনিয়োগের GDP ৩৫% বেড়েছে। যে কারণে তিনি বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর কথাও বলেছেন। 
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)- এর সাম্প্রতিক কালে প্রকাশিত তথ্য অনুসারে, কৃষি ঋণ এবং ব্যাংকগুলির থেকে আনুষাঙ্গিক ক্রিয়াকলাপগুলি পজেটিভ অবস্থায় ছিল। যার দরুণ এটি এক বছরে ১৮.১% বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় শিল্প খাতের ঋণ ১০.২% বৃদ্ধি পেয়েছে। আর এই সকলের পেছনে রয়েছে বাড়তে গ্রামীণ চাহিদা এবং ব্যক্তিগত খরচ।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading