Article By – সুনন্দা সেন

ভারতীয় ক্রিকেটের বিজনেস পাওয়ার এবার পৌঁছে গেল নতুন এক উচ্চতায়। শুধু মাঠের লড়াই নয়, ব্র্যান্ড ভ্যালুতেও তৈরি হল নতুন রেকর্ড। ‘রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)’ IPL-এর ইতিহাস প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে ৩০০ মিলিয়ন ডলারের বেশি ব্র্যান্ড ভ্যালু স্পর্শ করেছে। একই সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর মোট ব্যবসায়িক মূল্য প্রথমবারের মতো ২০.৬ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। হৌলিহান লোকে (houlihan Lokey)-এর ২০২৬ সালের IPL ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি অনুযায়ী, RCB-এর ব্র্যান্ড ভ্যালু বেড়ে দাঁড়িয়েছে ৩১২ বিলিয়ন ডলার।
অন্যদিকে, IPL-এর সামগ্রিক ব্যবসায়িক মূল্য বার্ষিক ভিত্তিতে প্রায় ১১.৪% বৃদ্ধি পেয়ে ২০.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। শুধু তাই নয়, লিগের স্বতন্ত্র ব্র্যান্ড ভ্যালুও বেড়ে ৪.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, এই উত্থানের পেছনে রয়েছে সম্প্রচার স্বত্ব (Broadcast Rights), স্পনসরশিপ, ডিজিটাল কনটেন্ট, মার্চেন্ডাইজিং এবং ক্রমবর্ধমান বৈশ্বিক দর্শকসংখ্যা। পাশাপাশি সাম্প্রতিক সময়ে IPL ফ্র্যাঞ্চাইজিগুলিতে বড় বিনিয়োগ এবং মালিকানা পরিবর্তিত আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে।
IPL-এর ব্যবসায়িক মূল্য ২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং RCB-র ৩০০ মিলিয়ন ডলারের ব্র্যান্ড ভ্যালু স্পর্শ করেছে। যা দেখাচ্ছে যে ক্রিকেট এখন শুধু একটা গেমস নয়, ভারতে এটি একটি অন্যতম জনপ্রিয় স্পোর্টস বিজনে ইন্ডাস্ট্রি। এর ফলে স্পনসরশিপ, বিজ্ঞাপন, মিডিয়া রাইটস, মার্চেন্ডাইজিং এবং বিদেশি বিনিয়োগ আরও বাড়ার সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্র্যান্ড মূল্যও বাড়তে পারে, যা ভারতীয় ক্রীড়া অর্থনীতির সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক ক্রীড়া বাজারে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে।




