buzywithinfoBuzy With Info
Everything About Business
dmndffig

হীরের দামে রেকর্ড পতন, কমছে রফতানিও! কেন মুখ ফেরাচ্ছেন গ্রাহকরা?

উজ্জ্বলতা হারাচ্ছে হীরে? গত দুই বছরের তথ্য অন্তত তাই বলছে। এই দুই বছরে ব্যাপক পতন হয়েছে ল্যাবে উৎপাদিত হীরার দামে। 2022 সালের জুলাই মাসে, হীরের দাম ছিল প্রতি ক্যারেটে 300 ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 35 হাজার টাকা। এই মাসে প্রতি ক্যারেট হীরের দাম 78 ডলার নেমে এসেছে। শুধু তাই নয়, প্রাকৃতিক হীরের দামে 25 থেকে 30 শতাংশ পতন লক্ষ্য করা গেছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ধীরে ধীরে কি হীরের দীপ্তি ম্লান হয়ে যাচ্ছে।

7 2

গত দুই বছরে ধারাবাহিকভাবে কমছে হীরের দাম। এমন পরিস্থিতিতে হীরের ব্যবসা করা কঠিন হয়ে পড়ছে বলে জানালেন হীরে ব্যবসায়ীরা। সোনার দাম বৃদ্ধি, মার্কিন অর্থনীতি, অন্যান্য পশ্চিমা দেশগুলি এবং চিনের ক্রয় পদ্ধতির আকস্মিক পরিবর্তন হলেও, হীরের দামে কোনও ভালো প্রভাব পড়েনি। হীরের দাম কমে যাওয়ায় কম দামে অর্ডার দিতে গিয়ে ক্ষতির মুখে পড়েছেন হীরা ব্যবসায়ীরা। 

লক্ষ্মী ডায়মন্ডসের সিএমডি অশোক গাজেরা জানিয়েছেন, হীরের দাম কমছে গত 22 মাস ধরে। এই বছরের ফেব্রুয়ারিতে ভারত থেকে মোটামুটি হীরে আমদানি বেড়েছে। মনে হয়েছিল যে, হীরে শিল্প বোধহয় উন্নতি করছে। তবে এই আশা বেশিদিন স্থায়ী হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে এখন হীরার সরবরাহ খুব বেশি রয়েছে। ছোট ও সস্তা মানের ত্রুটিপূর্ণ হীরের উজ্জ্বলতা কম। গবেষণাগারে তৈরি হীরের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছেন তারা। 

একসময় যেখানে হীরের সবচেয়ে বড় ক্রেতা ছিল চিন, সেখানে হীরে কেনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দেশটি। আগের তুলনায় মাত্র 10 শতাংশ থেকে 15 শতাংশ হীরে কিনছে চিন। পাশাপাশি কমেছে রত্ন ও গহনার রপ্তানি। এই বছরের এপ্রিল-মে মাসে রত্ন ও গহনার মোট রপ্তানি হয়েছে 4,691.6 মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় 39,123 কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় 5.9 শতাংশ হ্রাস পেয়েছে। কাটা এবং পালিশ করা হীরে 15.5 শতাংশ কমে 2,627 মিলিয়ন ডলার হয়েছে।

New in article ads By Sir

চড়া দামে কেনা হীরে সস্তায় বিক্রি করতে গিয়ে সমস্যার সম্মুখীন হবেন ব্যবসায়ীরা। GJEPC-এর নির্বাহী পরিচালক সব্যসাচী রায় জানান, রত্ন ও গহনা শিল্পে 50 লক্ষ মানুষ কাজ করেন। তাদের অনেকেই প্রান্তিক শ্রেণির মানুষ। বিকেসির ভারত ডায়মন্ড বোর্সে 50,000 জন এবং SEEPZ-এ এক লাখ লোক কাজ করেন। এটি এমন একটি সেক্টর, যে সরকার যাই করুক না কেন, সেই প্রভাব পড়বে লক্ষ লক্ষ শ্রমিকের উপরে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading