buzywithinfoBuzy With Info
Everything About Business
svrfigg

বিনিয়োগকারীদের বাড়তে পারে দুশ্চিন্তা! এবার কী বন্ধ হবে সোভারেন গোল্ড বন্ড স্কিম?

সোভারেন গোল্ড বন্ড (Sovereign Gold Bond) স্কিম বা SGB স্কিম ভারতের স্থায়ী নাগরিক, হিন্দু আনডিভিডেন্ড ফ্যামিলিস (HUFs), ট্রাস্ট, বিশ্ববিদ্যালয় এবং দাতব্য প্রতিষ্ঠানকে ডিজিটাল ফর্ম্যাটে সোনায় বিনিয়োগ করতে দেয়। এই বন্ড স্কিমে আপনি গ্রাম প্রতি সোনায় বিনিয়োগ করতে পারেন, যার নূন্যতম সীমা হল একগ্রাম সোনা। SGB স্কিমে আট বছরের জন্য বিনিয়োগ করতে হয় এবং আপনি যদি তার আগে রিডিম করতে চান তবে পঞ্চম বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। সোভারেন গোল্ড বন্ডে বিনিয়োগকারীরা ২.৫%- এর একটি নির্দিষ্ট সুদের হার অর্জন করেন। আর রিডেম্পশন মূল্য সব সময় মেয়াদ শেষে বাজারের বিদ্যমান সোনার দাম হয়ে থাকে। এই স্কিমের মাধ্যমে লোনও নেওয়া যায়। 

6

বর্তমানে প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে, সরকার SGB স্কিমের বিনিয়োগ কমিয়ে দিতে পারে বা স্কিমটি বন্ধ করে দিতে পারে। আর এই সম্ভাবনা তৈরি হচ্ছে ২৩জুলাই, ২০২৪ তারিখে বাজেট পেশ হওয়ার পর থেকে। নতুন বাজেটে সোনা ও রুপোর শুক্ল ১৫% থেকে কমিয়ে ৬% হয়েছে। 

জানা যাচ্ছে যে গত সপ্তাহের মধ্য ভাগ থেকে সোভারেন গোল্ড বন্ডের চাহিদা হ্রাস পেয়েছে। ফলস্বরুপ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে SGB- এর দাম ২%-৫% পর্যন্ত কমেছে। আসলে শুল্ক কমানোর পর মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা MCX- এ সোনার দাম উল্লেখযোগ্য কমেছে। বর্তমানে মূল্য ৪ হাজার টাকা কমে ৬৮,৯০০ টাকা হয়েছে। 

New in article ads By Sir 1

জানা যাচ্ছে NSE- এ SGB- এর মূল্য ২%-৫% কমে যাওয়ায় আগস্ট ২০২৪-এর SGB প্রতি ইউনিটে ২.৬% কমে ৭,২৭৫ টাকায় দাঁড়িয়েছে। SGBs- এর প্রাথমিক স্তর ২০২৩ সালের নভেম্বর মাসে চূড়ান্ত রিডেম্পশনে পৌঁছে ছিল। এছাড়া যারা ২০১৬-১৭ সালের প্রথম সিরিজে বিনিয়োগ করেছিলেন তাদের রিডেম্পশন ২০২৪-২৫ এ হবে। তবে আগের শুল্ক স্ল্যাব পরিবর্তন হওয়ায় রিডেম্পশনের মূল্য কমে যাবে, কিন্তু খরচ বেড়ে যাবে। ২০২৫ সালের SGB ৫.৯৮% হ্রাস পেয়ে ৭,৫৫০ টাকায় পৌঁছাবে বলে জানা যাচ্ছে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading