buzywithinfoBuzy With Info
Everything About Business
Gold

কমলো সোনার আমদানি! হ্রাস পাচ্ছে গয়নার রপ্তানি, সামনে এলো বড় রিপোর্ট

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

জুলাই মাসে কমলো সোনার আমদানি! এক বছর আগের জুলাই মাসের তুলনায় এবার 9 শতাংশ কমেছে সোনার আমদানি। শুধু তাই নয়, রত্ন ও গহনা রপ্তানিও প্রায় 7.5 শতাংশ হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার উচ্চ মূল্য এবং বিদেশী ক্রেতাদের মধ্যে গহনার চাহিদা কম থাকার কারণে সোনা আমদানি এবং রত্ন সহ গহনা রপ্তানির ওপর প্রভাব ফেলছে। 

July 18 New in article ads By Sir 1

বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে এই পর্যন্ত অর্থাৎ এপ্রিল-জুলাই পর্যন্ত সোনা আমদানি এক বছর আগের 1 লাখ 8 হাজার 45 কোটি টাকা থেকে 2.8 শতাংশ কমে গিয়ে 1 লাখ 5 হাজার 519 কোটি টাকা হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান বিপুল শাহ এই প্রসঙ্গে জানান, 

“ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে সোনার দাম বেশি। অন্যদিকে, পশ্চিমা দেশগুলিতে গহনার চাহিদা কম রয়েছে। এই দুটি কারণেই সোনা আমদানি এবং রত্ন-অলঙ্কার রপ্তানিতে প্রভাব দেখা যাচ্ছে।” তিনি এও বলেন,”বাজেটে স্বর্ণ আমদানিতে শুল্ক কমিয়ে ৬ শতাংশ করায় আসন্ন উৎসবের মরসুমে সোনার চাহিদা বাড়তে পারে।”

New in article ads By Sir

উল্লেখ্য, চিনের পর বিশ্বে সবচেয়ে বেশি সোনা ব্যবহারকারী দেশ হল ভারত। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে, 2023 সালে ভারতে সোনার চাহিদা প্রায় 761 টন হবে এবং 2024 সালে তা 750 টনের একটু বেশি হতে পারে। 2023 সালে সোনার দাম প্রতি 10 গ্রাম 65,000 টাকা ছাড়িয়ে গিয়েছিল। বর্তমানে 2024 সালে দাম প্রায় 73000 টাকা রয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্স প্রতি 2512 ডলারের কাছাকাছি। মার্কিন ফেডারেল রিজার্ভ সেপ্টেম্বরে সুদের হার কমালে আরও বাড়তে পারে সোনার দাম।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading