buzywithinfoBuzy With Info
Everything About Business
Reliance Power

যৌথ উদ্যোগে রিলায়েন্স পাওয়ার ২,০০০ কোটি টাকার সৌর প্রকল্প নির্মান করবে, অনিল আম্বানির পরিকল্পনা কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

অনিল আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স পাওয়ার ভুটানের ড্রুক হোন্ডি অ্যান্ড ইনভেস্টমেন্টস (DHI)-এর সাথে অংশীদারিত্ব করেছে। দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পটি গড়ে তোলার জন্য যৌথভাবে ২,০০০ কোটি টাকার খরচ করতে চলেছে। ৫০০ মেগওয়াট (MW) প্রকল্পটি ৫০:৫০ অংশীদ্বারিত্বের অধীনে ‘বিল্ড-ওন-ওপারেট’ (BOO) মডেলের মাধ্যমে তৈরি করা হবে। এই প্রকল্পটি ভুটানের জন্য সৌরশক্তি ক্ষেত্রে এখনও পর্যন্ত বৃহত্তম বেসরকারি খাতের সরাসরি বিদেশী বিনিয়োগ হবে বলে আশা করা হচ্ছে।

11

আরও জানা যাচ্ছে যে রিলায়েন্স পাওয়ার DHI-মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রীণ ডিজিটাল প্রাইভেট-লিমিটেডের সাথে দীর্ঘমেয়াদী পাওয়া পার্চেস এগ্রিমেন্ট (PPA) বা বিদ্যুৎ ক্রয়চুক্তির জন্য একটি বাণিজ্য মেয়াদী পত্র (Commercial term sheet) স্বাক্ষর করেছে। এই চুক্তিটি ভারত-ভুটান অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিকে আরও জোরদার করে। কোম্পানিটি জানিয়েছে, উৎপাদিত বিদ্যুৎ দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে গ্রিণ ডিজিটালের কাছে বিক্রি করা হবে। রিলায়েন্স পাওয়ার প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রতিযোগীতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে কন্ট্রাকটারের খুঁজ শুরু করেছে।
এই প্রকল্পটি ২০২৪ সালের অক্টোবরে রিলায়েন্স এন্টারপ্রাইজেস – রিলায়েন্স পাওয়ার এবং রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের একটি যৌথ উদ্যোগ – এবং ভুটানের DHI- এর মধ্যে প্রতিষ্ঠিত একটি বৃহত্তর কৌশলগত অংশীদারিত্বের অনুসরণ করে। চুক্তিতে ৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রের যৌথ উন্নয়নের পরিকল্পনা রয়েছে। সেইসাথে ৭৭০ মেগাওয়াট চামখারছু-১ জলবিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন এবং পরিচালনা অন্তর্ভুক্ত ছিল।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading