buzywithinfoBuzy With Info
Everything About Business
Republic day

মোট কত টাকা লুট করে ইংরেজ সরকার, প্রজাতন্ত্র দিবসে জানুন কত ধনী ছিল ভারত?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

সম্ভবত বর্তমানে বিশ্বে যে অর্থনৈতিক সমীকরণগুলো দৃশ্যমান তা হতোই না যদি ভারত ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের শিকার না হতো। কারণ বর্তমানে বৈশ্বিক অর্থনীতি অনেক হারেই ঔপনিবেশিক কালের লুণ্ঠনের ফল। যার জন্য সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে ভারতকে। যদি ভারত ব্রিটিশ লুণ্ঠনের শিকার না হাত তবে আজ ভারত বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হাত। আমাদের দেশের GDP 65 ট্রিলিয়ন ডলার বা তারও বেশি হত।

11

একটি সাম্প্রতিক অক্সফাম রিপোর্ট বর্ণনা করেছে যে কী ভাবে ভারতে ঔপনিবেশিক শাসনামলে ব্যাপক লুটপাট চালানো হয়। ‘টেকার্স, নট মেকার’ শিরোনামের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে 1765 থেকে 1900 সালের মধ্যে ব্রিটিশ শাসন ভারত থেকে 65 ট্রিলিয়ন ডলার মূল্যের সম্পদ ইংল্যান্ডে নিয়ে যায়। এই পরিমাণ আমেরিকার GDP -র দ্বিগুণেরও বেশি। এটি ব্রিটেনের GDP -র 17 গুণ।

এই সম্পদের অর্ধেকেরও বেশি, প্রায় 34 ট্রিলিয়ন ডলার, বিশ্বের সবচেয়ে ধনী 10 শতাংশ মানুষের হাতে চলে গেছে। যা বিশ্বব্যাপী বৈষম্যের কারণে পরিণত হয়। ঔপনিবেশিক আমলের আগে এবং সেই সময়ে বাকি বিশ্বের সাথে ভারতের একটি বড় বাণিজ্য উদ্বৃত্ত ছিল।

কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ভারতীয় পণ্য ইউরোপে রপ্তানির জন্য কিনতে ইংরেজদের কোনও খরচই করতে হত না। কোম্পানি ভারতীয়দের কাছ থেকে সংগৃহীত কর থেকে ভারতের পণ্য কেনা শুরু করে। পরবর্তীতে প্রত্যক্ষ ব্রিটিশ শাসনেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন ঘটেনি। ক্রমাগত শোষণে ভেঙে পরে ভারতের অর্থনীতি। দরিদ্র হয়ে যায় বিশ্বের সবচেয়ে ধনী দেশ। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading