Article By – সুনন্দা সেন

গরমের পর বর্ষার মরশুমে খুচরা বা রিটেল মার্কেটে গাড়ির বিক্রিতে নেগেটিভ প্রভাব দেখতে পাওয়া গেছে। ফেডারেশন অফ অটোমোবাইল ডিলারস অ্যাসোসিয়েশন দ্বারা প্রকাশিত বিবৃতি অনুসারে, আগস্ট মাসে গাড়ি বিক্রি ৪.৫৩% কমে ৩.১ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। যে গত বছরের তুলনায় প্রায় ৩.৪৬% হ্রাস পেয়েছে। এই বিবৃতিটি সরকারের VAHAN ওয়েবসাইটে রিটেল গাড়ি বিক্রির নিবন্ধন থেকে নেওয়া হয়েছে। অবশ্য গোটা বছরের হিসেবে এক বছরে রিটেল গাড়ি বিক্রি সামান্য হলেও বৃদ্ধি পেয়েছে।
চার চাকার গাড়ির বিক্রির পাশপাশি টু-হুইলার রিটেল বিক্রয় প্রাথমিকভাবে বৃষ্টি সম্পর্কিত অসুবিধা এবং বাজারের স্যাচুরেশনের কারণে আগের মাসের তুলনায় বিক্রি ৭.২৯% হ্রাস পেয়েছে। তবে বার্ষিক দিক থেকে টু – হুইলারের রিটেল বিক্রি ৬.৩% বেড়ে ১৩.৪ লক্ষ ইউনিটে দাঁড়িয়েছে। অন্যদিকে বাণিজ্যিক যানবাহনগুলির রিটেল বিক্রয়ও কমেছে। বিবৃতি অনুযায়ী বাণিজ্যিক যানবাহন বিক্রি মাসিক ভিত্তিতে ৮.৫% এবং বছরের ভিত্তিতে ৬.০৫% কমেছে। আরও জানা যাচ্ছে যে, খুচরা বিক্রয়ের মন্দা ডিলারশিপগুলিতে ইনভেন্টরি দুর্দশাগুলিকে বেশি করে বাড়িয়ে তুলেছে।
চলুন তবে এক বছরের তুলনায় আগস্ট মাসের বিভিন্ন প্রকার গাড়ির খুচরা বিক্রয়ের পরিসংখ্যান জেনে নেওয়া যাক:-
- গাড়ির খুচরা বিক্রয় ৪.৫৩% কমে ৩.১ লাখ ইউনিটে দাঁড়িয়েছে।
- টু – হুইলারের খুচরা বিক্রয় ৬.৩% বেড়ে ১৩.৪ লক্ষ ইউনিটে দাঁড়িয়েছে।
- তিন চাকার খুচরা বিক্রয় ১.৫% বেড়ে ১.০৫ লক্ষ ইউনিট হয়েছে।
- বাণিজ্যিক গাড়ির খুচরা বিক্রয় ৬.১% কমে ৭৩,২৫৩ ইউনিটে দাঁড়িয়েছে।
- মোট গাড়ির খুচরা বিক্রয় ২.৯% বেড়ে ১৮.৯ লক্ষ ইউনিট হয়েছে।




