Article By – সুনন্দা সেন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন করে বিশ্ববাজারে প্রভাব ফেলেছে। হরমুজ প্রণালী (Strait of Hormuz)-এ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধের কারণে তেল সরবরাহ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তার সূত্রপাত। কারণ বিশ্বের মোট তেল সরবরাহ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তার সূত্রপাত। কারণ বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০% এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যায়। ফলে এখানে কোনো বাধা দেখা দিলে তার সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক তেলের দামে, এবারেও একই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে পৌঁছে গেছে। এর ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির বৃদ্ধির আশঙ্কা বেড়ে গিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, উৎপাদন খরচ বেড়ে যায়, আর তার প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে। তাই অর্থনীতিবিদরা সতর্ক করার সাথে বলেছেন, যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে অনেক দেশেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমনকি ‘স্ট্যাগফ্লেকশন’-এর মতো পরিস্থিতিতে তৈরি হতে পারে, যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যায় কিন্তু দাম বাড়তেই থাকে। এমন এক সময় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ বিকল্প বা প্রতিকূল পরিস্থিতির আশ্রয় হিসেবে সোনার দিকে ঝোঁকেন। কিন্তু এবার বাজারে দেখা যাচ্ছে বিপরীত ছবি।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী হয়েছে। এর মূল কারণ হিসেবে উঠে আসছে সুদের হার সংক্রান্ত আশঙ্কা। মুদ্রাস্ফীতি বাড়লে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলি, বিশেষ করে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর বদলে বাড়িয়ে দিতে পারে বা দীর্ঘ সময় উচ্চ স্তরে ধরে রাখতে পারে। কারণসুদের হার বেশি থাকলে ডলার এবং বন্ডের মতো বিনিয়োগ মাধ্যম বেশি লাভজনক হয়ে ওঠে। ফলে সোনার মতো সুদবিহীন সম্পদের প্রতি আগ্রহ কমে যায়। এর ফলেই সোনার দামে চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে, মার্কিন ডলার শক্তিশালী হওয়াও সোনার দামের ওপর প্রভাব ফেলছে।
বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বাজারে এক ধরনের দ্বৈত প্রভাব কাজ করছে। একদিকে রয়েছে ভূ-রাজনৈতিক উত্তেজনা, যা সাধারণত সোনার দামের পক্ষে যায়। অন্যদিকে রয়েছে মুদ্রাস্ফীতি ও উচ্চ সুদের আশঙ্কা, যা সোনার দামের বিপক্ষে কাজ করছে। এই মুহূর্তে দ্বিতীয় প্রভাবটাই বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ফলে সোনার দাম কমার প্রবণতা দেখা যাচ্ছে, যদিও পরিস্থিতি খুব দ্রুত বদলাতেও পারে। ভারতের মতো দেশে এর প্রভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এখানে সোনা শুধু বিনিয়োগ নয়, সংস্কৃতি ও সামাজিক প্রথার সঙ্গেও জড়িত।




