buzywithinfoBuzy With Info
Everything About Business
S&P global

মূল্যস্ফীতি বাড়লে চাপে পড়তে পারে গ্রামীণ চাহিদা ও সরকারি অর্থনীতি! বর্ষা নিয়ে S&P গ্লোবাল রেটিং এজেন্সির বার্তা কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দুর্বল মৌসুমি বৃষ্টিপাত ভারতের অর্থনীতির জন্য বড় ঝুঁকির তৈরি করতে পারে বলে সতর্ক করেছে S&P গ্লোবাল রেটিং এজেন্সি। সংস্থার মতে, যদি বর্ষা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হয়, সেক্ষেত্রে ২০২৬-২৭ অর্থবছর (FY27)-এ খুচরা মূল্যস্ফীতি (CPI Inflation) বেড়ে ৫.১% পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে খাদ্যপণ্যের দাম বাড়বে, গ্রামীণ আয়ও ভোগব্যয় কমবে এবং সরকারের আর্থিক ভারসাম্য (Financial balance)-এর ওপরও অতিরক্ত চাপ সৃষ্টি হবে।

10

S&P-এর বিশ্লেষণে বলা হয়েছে, ভারতের কৃষি এখনও অনেকাংশে বর্ষার ওপর নির্ভরশীল। দুর্বল বর্ষার কারণে ফসলের উৎপাদন কমে গেলে খাদ্যদ্রব্যের দাম বেড়ে যেতে পারে, যা সামগ্রিক মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে। এর পাশাপাশি গ্রামীণ পরিবারের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় FMCG, দুই-চাকার যানবাহন, সার, বীজ ও ভোক্তা পণ্যের চাহিদা ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের সহায়তা প্রদান করার জন্য অতিরিক্ত ব্যয় বাড়তে পারে।

সাথে আরও উল্লেখ করা হয়েছে কর আদায়ে চাপ তৈরি হলে রাজস্ব ঘাটতি (Fiscal Balance) বজায় রাখা আরও কঠিন হয়ে উঠবে। তবে সংস্থাটি উল্লেখ করেছে, পরিস্থিতি শেষ পর্যন্ত নির্ভর করবে বর্ষার প্রকৃত অবস্থা, সরকারি নীতিগত পদক্ষেপ এবং খাদ্য সরবরাহ কত দ্রুত স্বাভাবিক করা যায় তার ওপর। ভারতের অর্থনীতি এখনও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকলের দুর্বল বর্ষা মূল্যস্ফীতি ও প্রবদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে রয়ে গেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading