buzywithinfoBuzy With Info
Everything About Business
Crude

চীনকে টপকে বৃহত্তম আমদানিকারক ভারত! জুলাই মাসে কত রাশিয়ান ক্রুড ওয়েল কিনেছে দেশ?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের সবচেয়ে বড় অপরিশোধিত তেলের রপ্তানিকারক হলো রাশিয়া। সময়ের সাথে তেলের আমদানি বেড়েই চলেছে। তবে চলতি বছরের জুন মাস পর্যন্ত রাশিয়ার বৃহত্তম ক্রুড ওয়েল আমদানিকারক ছিলো চীন। তবে আমদানি ডেটা দেখাচ্ছে, ভারত জুলাই মাসে রাশিয়ান তেলের বৃহত্তম আমদানিকারক হয়ে উঠেছে। জানা যাচ্ছে জ্বালানি উৎপাদনে লাভের মার্জিনের কারণে গত মাস থেকে চীন অপরিশোধিত তেলের ক্রয় হ্রাস করেছে। 

10

বাণিজ্য ও শিল্প উৎস থেকে আসা ভারতীয় চালান অনুসারে, ভারত জুলাই মাসে রাশিয়ান ক্রুড ওয়েল আমদানি প্রতিদিন ২.০৭ মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে। এই বৃদ্ধি ভারতের সমগ্র অপরিশোধিত পণ্য আমদানির ৪৪% প্রতিনিধিত্ব করছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে রাশিয়ান ক্রুডের আমদানি জুন মাসের তুলনায় ৪.২% বৃদ্ধি পেয়েছে এবং গত বছরের একই সময়ের তুলনায় ১২% বৃদ্ধি পেয়েছে। চীনের কাস্টম ডেটা বলছে, যেখানে চীন জুলাই মাসে রাশিয়া থেকে প্রতিদিন ১.৭৬ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। 

পশ্চিমা দেশগুলি রাশিয়া – ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ান অপরিশোধিত তেল সহ সমগ্র অপরিশোধিত পণ্যে নিষেধাজ্ঞা জারি করে। যার পর থেকে ছাড়ে ভারতীয় তেল শোধোনাগারগুলি বৃহৎ পরিমাণে রাশিয়ান তেল আমদানি শুরু করে। অনেকেই মনে করেন যতদিন নিষেধাজ্ঞা আরো কড়া না হয়, ততদিন রাশিয়ার তেলের জন্য ভারতের প্রয়োজনীয়তা বাড়তে চলেছে। যা ভারতকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেও সাহায্য করছে। একই কথা প্রযোজ্য হয় চীনের প্রতি। 

New in article ads By Sir 1


জুলাই মাসে ভারত রাশিয়ান ESPO প্রতিদিন ১,৮৮,০০০ ব্যারেল আমদানি করেছে। ইরাক গত মাসে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে উঠেছে। তারপরে রয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এর পাশাপাশি তথ্য দেখায় যে মধ্যপ্রাচ্য থেকে ভারতের অপরিশোধিত ক্রয় জুলাই মাসে ৪% বৃদ্ধি পেয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading