buzywithinfoBuzy With Info
Everything About Business
Crude Oil

ভারতে আগস্ট মাসে রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি ১৮% কমেছে! ভারতের তেল আমদানিতে এক মাসে এই হ্রাসের কারণ কী কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বাণিজ্য সূত্র থেকে প্রাপ্ত ট্যাঙ্কার ডেটা দেখিয়েছে যে রাশিয়া থেকে ভারতের মাসিক অপরিশোধিত তেল আমদানি জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে ১৮.৩% কমেছে। যার দরুণ ভারত ওই সময় প্রতিদিন প্রায় ১.৭ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে। অন্যদিকে আবার চীন আগস্ট মাসে রাশিয়ান তেলের ক্রয় বাড়িয়েছে। জুলাই মাসে ভারত প্রথমবারের মতো সবচেয়ে বড় ক্রেতা হওয়ার পরে গতমাসে মস্কো শীর্ষ তেল আমদানিকারকের স্থান পুনরুদ্ধার করেছে। 

July 18 New in article ads By Sir 1

ভারতে আগস্ট মাসে রাশিয়ান তেলের আমদানি দীর্ঘ পাঁচ মাসের বৃদ্ধির পরিমাণ থেকে কমে প্রায় ৩৬% হয়েছে। জুলাই মাসে যা প্রায় ৪৪% ছিল। তবে পতনের পরেও আগস্টে ভারতে শীর্ষ অপরিশোধিত তেল সরবরাহকারী ছিল রাশিয়া। তরপরের স্থানে রয়েছে ইরাক এবং সৌদি আরব। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক এবং ভোক্তা। তবে আগস্ট মাসে মোট আমদানিও তার আগের মাস থেকে প্রায় ১% হ্রাস পেয়েছে। আর আগস্টে তেল আমদানি দাঁড়িয়েছে প্রতিদিনে ৪.৭ বিলিয়ন ব্যারেল। 

তেল আমদানি কমে যাওয়ার পেছনের কারণগুলি হল:-

  1. ভারতের চেন্নাই পেট্রোলিয়াম তার দক্ষিণ ভারতের শোধনাগারের কিছু ইউনিট বন্ধ করে দিয়েছে। 
  1. ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন কিছু ইউনিটের রক্ষণা-বেক্ষণের কাজ চালানের জন্য মধ্য ভারতের তার বিনা শোধনাগারে অপরিশোধিত প্রক্রিয়াকরণ হ্রাস করেছে। 

3. এছাড়া ভারতীয় শোধনাকারীরা গত মাসে প্রতিদিন প্রায় ১৩৮,০০০ মিলিয়ন ব্যারেল কানাডিয়ান এক ২৫৪,০০০ মিলিয়ন ব্যারেল মার্কিন অপরিশোধিত তেল আমদানি করেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading