buzywithinfoBuzy With Info
Everything About Business
Billionaire

আদানি – আম্বানির তালিকায় প্রথমবার জায়গা করে নিলেন শাহরুখ খান! বর্তমানে ভারতের ধনকুবেরের সংখ্যা কত?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

এই প্রথম হুরুণ ইন্ডিয়া রিচ লিস্ট ১,৫০০ জন কোটিপতির তালিকা প্রকাশ করে রেকর্ড গড়ল। জানা যাচ্ছে মাত্র সাত বছরে ভারতের ধনকুবেরের সংখ্যায় বিস্ময়কর ভাবে ১৫০% বৃদ্ধি হয়েছে। হুরুণ ইন্ডিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী বলিউড অভিনেতা, প্রযোজক এবং ব্যবসায়ী শাহরুখ খান এই প্রথম তাদের তালিকায় যুক্ত হয়েছেন। রেড চিলিজ এবং কলকাতা নাইট রাইডার্সের স্টক থেকে উপার্জিত অর্থের দ্বারা কিং খান ৭,৩০০ কোটি সম্পদের মালিক। পাশাপাশি এও জানা যাচ্ছে যে ২০২৪ সালে মুম্বাইতে হুরুণ রিচ লিস্টের মোট ৯২ জন বিলিয়নার বসবাস করেন। 

10

প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, দেশের মোট ১,৫৩৯ জন ব্যক্তি ১০০০ কোটি টাকা বা তার বেশি সম্পদের মালিক। আর এই পরিসংখ্যান গত বছরের থেকে প্রায় ২২০ জন বেশি। এছাড়া গত পাঁচ বছরে ১০০০ কোটি টাকা বা তার বেশি সম্পদের ব্যক্তির সংখ্যা ৮৬% বৃদ্ধি পেয়েছে। শহর হিসাবে দেখতে গেলে সবচেয়ে বৃহওম শহর মুম্বাইয়ের পর দ্বিতীয় হল দিল্লী। মোট ধনকুবের মধ্যে ৮৯ জন থাকে। হায়দ্রাবাদে ধনকুবেরের সংখ্যা ১০৪ জন। যাদের মধ্যে ১৮ জন ‘বিলিয়নার ট্যাগ’ অর্জন করতে সক্ষম হয়েছে। আর কলকাতায় এমন বিলিয়নার রয়েছে ১২ জন। 
হুরুন ইন্ডিয়ার গণনা অনুসারে, ভারতের বর্তমান ধনকুবেরের সংখ্যা ৩৩৪ জন। আর সেই তালিকায় শীর্ষের রয়েছেন গৌতম আদানি। আদানি গ্রুপের কর্ণধারের ১৩ বছরে সম্পত্তি প্রায় ৬ গুণ বৃদ্ধি পেয়েছে। আর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। হুরুণ ইন্ডিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী আদানির সম্পদ ৯৫% বৃদ্ধি পেয়েছে এক বছরে। যেখানে মুকেশ আম্বানির মোট সম্পদ গত বছরের তুলনায় ২৫% বৃদ্ধি পেয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading