Article By – সুনন্দা সেন

ভারত থেকে চিংড়ি (shrimp) আমদানি নিষিদ্ধ করার আট বছর পর অস্ট্রেলিয়া অন্ধ্রপ্রদেশ থেকে দীপাবলির দিন খোসা ছাড়ানো ভারতীয় চিংড়ি জন্য প্রথম আমদানির অনুমোদন দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অস্ট্রেলিয়া একটি রপ্তানির জন্য শর্তসাপেক্ষ অনুমোদন দিয়েছে। ২০১৭ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া ভারত থেকে খোসা ছাড়ানো চিংড়ি আমদানি নিষিদ্ধ করেছিল। কারণ ছিল চিংড়িতে সাদা দাগের ভাইরাস সনাক্ত। যারপর এই প্রথম অনুমোদন এসেছে, আর এই সীদ্ধান্তের প্রভাব অন্ধ্রপ্রদেশের উপর পড়েছে।
সাতদিনের অস্ট্রেলিয়া সফরে থাকা অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী নারা লোকেশ অস্ট্রেলিয়ার শর্তসাপেক্ষে আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এদিকে ট্রাম্প প্রশাসন কর্তৃকের ৫৯.৭২% শুল্ক আরপের ফলে অন্ধ্রের চিংড়ি রপ্তানিতে সরাসরি প্রভাব পড়ে। এমন অবস্থায় দীর্ঘ স্থগিতাদেশ সরিয়ে অস্ট্রেলিয়ার প্রথম রপ্তানির অনুমোদনও সরাসরি প্রভাব ফেলবে। লোকেশ ‘X’ পোস্টে প্রথমে জানান সামুদ্রিক খাদ্যপণ্যের নিষেধাজ্ঞা রপ্তানি খাতের জন্য একটি বড় পদক্ষেপ হিসাবে অভিহিত করেছেন।
আরও জানা যাচ্ছে যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের আমদানিকারকরা আমদানি নিষেধাজ্ঞা শিথিল করার জন্য তাদের সরকারকে চাপ দিচ্ছেন। অকল্যান্ড ভিত্তিক হ্যাসপর ব্র্যান্ড ল্যাবসের দিলীপ মাদ্দুকুড়ি বলেন, চিংড়ি চালানের শর্তে রোগমুক্ত অঞ্চলে অর্গানিক ভাবে পণ্য সংগ্রহণ করার কথা বলে, যা নিশ্চিত সাথে চিংড়ি ফ্রিড এবং উন্নত বাছাইয়ের শর্ত রয়েছে। যা ২০১৭-এর আগে প্রয়োজন ছিলনা। ভারতীয় এই রাজ্যটি দেশের মোট চিংড়ি রপ্তানির ৮০% এবং এর প্রায় ৭০% রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে করে থাকে।




