buzywithinfoBuzy With Info
Everything About Business
Make In India

মেক ইন ইন্ডিয়ার প্রসারে; ফ্ল্যাট প্যানেলের উপর উচ্চ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন সীতারমণ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১ ফেব্রুয়ারি অর্থাৎ আজ মেক ইন ইন্ডিয়া উদ্যোগে উৎসাহিত করার লক্ষ্যে, ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের উপর মৌলিক শুল্ক (basic customs duty) ১০ থেকে বাড়িয়ে ২০% করার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি ওপেন সেল এবং অন্যান্য উপাদানের উপর শুল্ক ৫% করার প্রস্তাব দিয়েছেন। এছাড়াও তিনি LCD এবং LED টেলিভিশনের জন্য ওপেন সেল উৎপাদনের বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। যাতে এগুলোকে ২.২৫% থেকে শুল্কের থেকে শুল্কমুক্ত ক্যাটাগরিতে রাখা যায়।

July 18 New in article ads By Sir

অর্থমন্ত্রী ইলেকট্রনিক্স উৎপাদন সুবিধা স্থাপন বা পরিচালনকারী আবাসিক কোম্পানিকে যে সকল প্রবাসী পরিষেবা প্রদান করছেন একটি অনুমানমূল কর ব্যবস্থার (Presumptive taxation regime) প্রস্তাবও করেছেন। তিনি নির্দিষ্ট ইলেকট্রনিক্স উৎপাদন ইউনিটগুলিতে সরবরাহের জন্য উপাদান সংরক্ষণকারী অনাবাসীদের বা non-residents জন্য কর নিশ্চিতকরণে একটি নিরাপদ আশ্রয়ের প্রস্তাবও করেছেন। বাজেট বরাদ্দের ক্ষেত্রে তিনটি প্রকল্প যা ভারতের ইলেকট্রনিক্স হাব হিসেবে গড়ে ওঠার আকাঙ্খার জন্য গুরুত্বপূর্ণ।
সেমিকন্ডাক্টর প্রোগ্রাম, ইলেকট্রনিক্স এবং IT হার্ডওয়্যার উৎপাদনের জন্য উৎপাদন-সংযুক্ত প্রনোদনা বা PLI হলো গুরুত্বপুর্ন স্কিম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৩০ অর্থবছরের মধ্যে এই শিল্পকে ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করেছেন। পূর্ববর্তী বাজেটে সেমিকন্ডাক্টর এবং উসপ্লে উৎপাদনের জন্য মোট বরাদ্দ ১,৫০০ কোটি টাকা থেকে ৬,৯০৩ কোটি টাকায় উন্নীত করে। যা প্রায় ৩৬০% বৃদ্ধির ইঙ্গিত দেয়।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading