buzywithinfoBuzy With Info
Everything About Business
Spicejet

কর্মচারীদের 350 কোটি টাকা আত্মসাৎ করল Spicejet! তবে কি বন্ধ হচ্ছে এয়ারলাইন?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

নিজের অস্তিত্ব বাঁচাতে লড়াই করা স্পাইসজেটের সমস্যা বেড়েই চলেছে। কোম্পানি কর কর্তৃপক্ষের কাছে এপ্রিল 2020 এবং আগস্ট 2023 এর মধ্যে কর্মীদের বেতন থেকে কাটা প্রায় 220 কোটি টাকার TDS পরিশোধ না করার কথা স্বীকার করেছে।  

10

এছাড়াও, কোম্পানি একই সময়ে কর্মীদের 135.3 কোটি টাকার বেশি PF প্রদান করেনি। বিএসই-তে দায়ের করা এয়ারলাইনটির প্রাথমিক প্লেসমেন্ট নথিতে বলা হয়েছে যে 2009-10 থেকে 2013-14 আর্থিক বছরগুলির জন্য প্রায় 72 কোটি টাকার টিডিএস বিতর্কিত অবস্থায় রয়েছে।

এয়ারলাইনটি মাসের শেষের দিকে 3,000 কোটি টাকা সংগ্রহ করার চেষ্টাও করেছে। সাম্প্রতিক সময় বিমান সংস্থাটি বেশ আর্থিক সমস্যার মধ্যে রয়েছে। এয়ারলাইনটি তার বিমান বহরের অর্ধেকেরও বেশির পরিষেবা বন্ধ করে দিয়েছে।

কোম্পানির মোট 64টি বিমান রয়েছে, যার মধ্যে 36টি বিমান 30 জুন, 2024 পর্যন্ত পরিষেবার বাইরে রয়েছে। স্পাইসজেট বলেছে যে বিমান লিজিং কোম্পানিগুলির বকেয়া পরিশোধে ব্যার্থ হাওয়ায় সংস্থা তার বিমান পরিষেবা সঠিক ভাবে চালাতে পারছে না বলে জানা গিয়েছে।

SpiceJet হল একটি ভারতীয় কম খরচের এয়ারলাইন যার সদর দপ্তর গুরগাঁও, হরিয়ানায়। 2024 সালের জুন পর্যন্ত, এটি ভারতের ষষ্ঠ বৃহত্তম এয়ারলাইন। বিমান পরিষেবা খাতে এই সংস্থার বাজার শেয়ার 4 শতাংশ এবং এটি দিল্লি এবং হায়দরাবাদ থেকে 60টি ভারতীয় এবং 13টি আন্তর্জাতিক সহ 73টি গন্তব্যকে সংযুক্ত করে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading