Article By – সুনন্দা সেন

আন্তর্জাতিক কফি চেইন স্টারবাকস (Starbucks)-এর কফি সবার বেশ প্রিয়, ভারতেও এই কোম্পানির কফির ক্রেজও বিপুল। তবে এবার তারা ভারতে তাদের প্রথম কর্পোরেট প্রযুক্তি (Corporate technology) অফিস খোলার পরিকল্পনা করেছে। এতদিন ভারতে যা কফি ব্যবসায় সীমাবদ্ধ ছিল, তা এবার সরাসরি প্রযুক্তি ও ডিজটাল পরিষেবার ক্ষেত্রেও বড় পদক্ষেপ দ্বারা বিস্তারিত হতে চলেছে। সংস্থার এই নতুন অফিসে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং, AI, সাইবার সিকিউরিটি, ডিজিটাল কাস্টমার এবং ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ হবে। অর্থাৎ ভারতীয় প্রযুক্তি কর্মীদের জন্য নতুন চাকরির সুযোগ।
বিশেষজ্ঞদের মতে, স্টারবাকস এখন বিশ্বজুড়ে নিজেদের প্রযুক্তিগত পরিকাঠামো আরও শক্তিশালী করতে চাইছে। এতদিন সংস্থাটি বহু পরিষেবার জন্য বাইরের IT কোম্পানির ওপর নির্ভর করত, যা বিলাশবহুল ছিল। কিন্তু এখন খরচ কমানো এবং দ্রুত পরিষেবা বা কুইক কমার্স সার্ভিস উন্নত করা লক্ষেই নিজেদের আলাদা প্রযুক্তি টিম গড়ে তোলার পথে হাঁটছে তারা। সম্প্রতি আমেরিকায় স্টারবাকস কয়েকশো চাকরি কমানো সিদ্ধান্ত নিয়েছে, যা ভারতে প্রযুক্তি কেন্দ্র গড়ে তোলার সীদ্ধান্তের একদম বিপরীত। তাই বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ভারতী প্রযুক্তি ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক সংকেত।
বর্তমানে ভারতে স্টারবাকস পরিচালিত হয় টাটা কনজিউমার প্রোডাক্টসের যৌথ উদ্যোগ গঠিত টাটা স্টার বাকস (Tata Starbucks) সংস্থার মাধ্যমে। তাই কর্পোরেট অফিস ভারতে নতুন এবং একটি গুরুত্বপূর্ণ বার্তা। কারণ বিশ্বের বড় বড় বহুজাত সংস্থাগুলি ভারতকে শুধু ব্যবসায়িক বাজার হিসেবে নয়, প্রযুক্তি ও গবেষণার কেন্দ্র হিসেবেও দেখছে, পুনে, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালুরুর মতো শহরগুলিতে আগামী দিনে স্টারবাকসের নিয়োগ বাড়তে পারে বলেও অনুমাণ করা হচ্ছে, সাথে ভারতে আন্তর্জাতিক প্রযুক্তি বিনিয়োগও আরও বৃদ্ধি পেতে পারে বলে আশা করা যায়।




