buzywithinfoBuzy With Info
Everything About Business
sbi

আন্তর্জাতিক ফান্ডিং বৃদ্ধির পরিকল্পনায় স্টেট ব্যাংক; লোনের জন্য জাপানি ব্যাংকের সঙ্গে আলোচনা চালাচ্ছে বড় ব্যাংকটি

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI এখন বড় কর্পোরেট অধিগ্রহণ ও একীভূতকরণ (মার্জার) অর্থাৎ M&A ফান্ডিংয়ে জন্য জাপানের বড় বড় ঋণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালাচ্ছে। আন্তর্জাতিক বাজার থেকে সস্তা ও দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানা গেছে। ব্যাংকিং সূত্রের খবর, ভারতের বড় সংস্থাগুলি যখন বিদেশে অধিগ্রহণ বা বড় বিনিয়োগের পরিকল্পনা করছে, তখন তাদের জন্য বিপুল অঙ্কের ডলার ফান্ডিং দরকার হচ্ছে। এই ধরণের বড় ঋণ এককভাবে কোনো ভারতীয় ব্যাংকের পক্ষে দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। 

July 18 New in article ads By Sir 1

তাই SBI যৌথভাবে ঋণ দেওয়ার জন্য জাপানের শীর্ষ ব্যাংকগুলির সঙ্গে অংশীদারিত্বের পথ খুঁজছে। বিশেষভাবে জাপানের বড় আর্থিক প্রতিষ্ঠান, যথা – মিত সুবিশি UFJ ফাইন্যান্সিয়াল গ্রুপ, সুমিতোমো মিৎসুই ফাইন্যন্সিয়াল গ্রুপ এবং মিজুহো ফাইন্যান্সিয়াল গ্রুপের মতো সংস্থাগুলির সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা চলছে বলে বাজার মহলে জোর গুঞ্জন। এই ব্যাংকগুলি বিশ্বজুড়ে বড় অবকাঠঅমো প্রকল্প ও কর্পোরেট অধিগ্রহণে অর্থায়নের জন্য পরিচিত। 

বিশেষজ্ঞদের মতে, ভারতীয় কোম্পানিগুলির বিদেশে সম্প্রসারণ দ্রুত বাড়ছে। স্টিল, এনার্জি, টেলিকম, প্রযুক্তি এবং ফার্মাসিউটিক্যাল খাতে বড় আন্তর্জাতিক ডিলের সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে যৌথভাবে ঋণ দিলে ঝুঁকি ভাগ করা যায় এবং একই সঙ্গে বড় অঙ্কের অর্থ দ্রুত জোগাড় করা সম্ভব হয়। SBI- এর এই পদক্ষেপকে ভারতের ব্যাংকিং ব্যবস্থার আন্তর্জাতিকীকরণের অংশ হিসেবেও দেখা হচ্ছে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় ব্যাংকগুলি শুধু দেশের ভেতরেই নয়, বিদেশেও বড় প্রকল্পে অর্থায়নের দিকে বেশি নজর দিচ্ছে। 

এছাড়া জাপানি ব্যাংকগুলির সঙ্গে সহযোগিতা হলে ডলার ফান্ডিংয়ের খরচ কমতে পারে এবং ভারতীয় কর্পোরেটদের জন্য ঋণ পাওয়াও সহজ হতে পারে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, জাপানের সুদের হার তুলনামূলক কম এবং তাদের ব্যাংকগুলির বৈশ্বিক তহবিল শক্তিশালী। ফলে এই অংশীদারিত্ব সফল হলে ভারতের বড় বড় সংস্থার আন্তর্জাতিক অধিগ্রহণ পরিকল্পনা আরও গতি পেতে পারে। একই সঙ্গে SBI- এর আন্তর্জাতিক উপস্থিতিও আরও শক্তিশালী হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading