Article By – সুনন্দা সেন

মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় এবং চীনা পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের পর তীব্র মন্দার আশঙ্কার সত্ত্বেও IMF (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) বলেছে যে প্রকৃত অর্থনীতি খুব বেশি সংঘর্ষ করবে না। আর শক্তিশালী কনজামশান, শক্তিশালী উৎপাদন কার্যকলাপ এবং ক্রমবর্ধমান বেসরকারি বিনিয়োগ ভারতকে এই আঘাত (শুল্ক আঘাত) সামলাতে সাহায্য করছে। IMF আরও সতর্ক করে বলেছে যে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা, সুরক্ষাবাদ এবং শ্রমবাজারের আঘাতকে পুনরুদ্ধারের প্রচেষ্টা করতে পারে। সাথে আরও যোগ করে যে আর্থিক দুর্বলতা এবং সম্ভাব্য আর্থিক বাজার সংশোধন (Fiscal Vulnerabilities and Potential Financial Market Correction) নতুন ঝুঁকি তৈরি করতে পারে।
এমন এক সময় আন্তর্কাতিক মুদ্রা তহবিলের সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক আউটলুক (WEO) প্রতিবেদন বলে, ভারত ২০২৫-২৬ সাল পর্যন্ত বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতির একটি হয়ে থাকবে। যেখানে GDP ৬.৬% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। IMF জানিয়েছে যে ভারতের শক্তিশালী প্রথম ত্রৈমাসিকের পারফরম্যান্স ভারতীয় রপ্তানির উপর উচ্চ মার্কিন শুল্কের চাপকে অনেকাংশে কমিয়ে দিয়েছে। এপ্রিলের অনুমানের উর্ধ্বমুখী সংশোধন ভারতের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা এবং অভ্যন্তরীণ শক্তির দিকে ইঙ্গিত করে। যদিও বা বিশ্বব্যাপী প্রবৃদ্ধি নতুন করে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। IMF ২০২৫ সালের বিশ্বব্যাপী GDP প্রবৃদ্ধি ৩.২%-এ নামবে বলে পূর্বাভাস দিয়েছে, যা ২০২৪ সালে ৩.৩% ছিল।
এদিকে নতুন পূর্বাভাসের মাধ্যমে ভারত চীনকে ছাড়িয়ে যাবে। IMF ২০২৫-২৬ সালের জন্য চীনের প্রবৃদ্ধির প্রত্যাশা করছে ৪.৮%। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল বা ANI-এর মতে, ২০২৫ সালের জন্য ভারতের প্রবৃদ্ধি পূর্বাভাস উন্নীত করলেও ২০২৬ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.২%-এ কমিয়ে এনেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সতর্ক করে জানিয়েছে যে প্রথম ত্রৈমাসিকের বৃদ্ধি প্রাথমিক গতিতে স্লো হওয়ার সাথে একই ভাবে টিকে থাকতে পারবে না। তবে হ্যা বর্তমানের উচ্চ শুল্ক তেমন ভাবে দুই দেশের ক্ষতি করতে অসমর্থ থাকবে। ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনীতি ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি ৬.৫%-এ ছিল এবং ২০২৫-২৬ সালের জন্য সরকার প্রক্ষেপিত ৬.৩%-৬.৮%-এর মধ্যে বজায় রয়েছে।




