buzywithinfoBuzy With Info
Everything About Business
Trade

৩ বছরের বেশি সময়ের মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেশের বাণিজ্য ঘাটতি ছিল সর্বনিম্ন; ১৪ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতির কারণ কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সোমবার (১৭মার্চ,২০২৫) বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে। ভারতের বাণিজ্য ঘাটতি (trade deficit) ফেব্রুয়ারি, ২০২৫-এ ৪২ মাসের সর্বনিম্ন ১৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। আর এটি হয়েছে আমদানির পরিমাণ ৫১ বিলিয়ন ডলারে নেমে আসার কারণে। অন্যদিকে পেট্রোলিয়াম পণ্যের দামের অস্থিরতা এবং বিশ্বব্যাপী অনিশ্চয়তার কারণে গত মাসে রপ্তানি ৩৬.৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। যা ২০২৪ সালের একই সময় ৪১.৪ বিলিয়ন ডলার ছিল। কিন্তু চলতি অর্থবছরের ১১ মাসে পণ্য ও পরিষেবা রপ্তানি ৬.২% বেড়ে ৭৫০.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ে ৭০৬.৪ বিলিয়ন ডলার ছিল। 

10

কেন্দ্রীয় বাণিজ্য সচিব (Union commerce Secretary) সুনীল বার্থওয়াল বলেন, বাণিজ্যের দিক থেকে ২০২৪-২৫ অর্থবছরটি একটি কঠিন বা ডিফিকাল্ট বছর ছিল। তবুও ভারত ৮০০ বিলিয়ন ডলারের বাণিজ্য অতিক্রম করার লক্ষ্যমাত্রা অর্জনের সঠিক পথে রয়েছে। গত অর্থবছরে দেশের মোট বাণিজ্য পৌঁছেছিল ৭৭৮ বিলিয়ন ডলারে। তিনি বলেন, পেট্রোলিয়াম -বহির্ভুত পণ্যই ভারতীয় বাণিজ্যের মূল শক্তি এবং এটি ৬%-এরও বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। রত্নও ও অলংকার ছাড়া সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রই ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশের মনোযোগ, পরিষেবা বা খাতের বৃদ্ধি উপর। যা ২০২৪-২৫-এ ১৪% হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া সামগ্রিকভাবে রপ্তানি ভালো হচ্ছে।
ICRA-এর প্রধান অর্থনীতিবিদ অদিতি নায়ার বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পণ্য বাণিজ্য ঘাটতি ১৪.১ বিলিয়ন ডলারে নেমে এসেছে।যা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ১৯.৫ বিলিয়ন ডলার ছিল। যা মূলত তেল, সোনা এবং রূপার আমদানিতে সংকোচনের কারণেই ঘটেছে। রপ্তানি হ্রাস বেশির ভাগ ক্ষেত্রে লিপ ইয়ারের মাসে দেখা যায়। ২০২৫ অর্থবছর প্রথম ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২৩ বিলিয়ন ডলারেরও বেশি ছিল। তিনি আশা করছেন যে চলতি অর্থবছরের শেষ ত্রৈমাসিক বা চতুর্থ ত্রৈমাসিকের শেষ প্রান্তিকে বাণিজ্য ঘাটতির হিসাবে ৫ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত (Surplus) থাকবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading