buzywithinfoBuzy With Info
Everything About Business
india israel journey

ভারত-ইসরায়েলের যাত্রা এবার আরও শক্তিশালী! নতুন কোলাবরেশনে ভারতের কী কী সুবিধা আছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারত-ইসরায়েলের সম্পর্ক নতুন দিকে এগোচ্ছে। দুই দেশে কেবল প্রযুক্তি নয়; প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে ও একে অপরের কৌশলগত অংশীদার হয়ে উঠেছে। ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিয়ূষ গোয়াল সম্প্রতি ঘোষণা করেছে যে, ভারত বিশেষভাবে ইসরায়েলের সঙ্গে সাইবার সিকিউরিটি, মেডটেক, মোবিলিটি এবং গ্রিণ-টেক খাতে যৌথ উদ্যোগ বাড়াতে চায়। তিনি আরও বলেন যে ভারত ‘স্টার্ট ব্রিজ’ নামে একটি কাঠামোগত উদ্যোগের ঘোষণা করছে, যা দুই দেশের কোলাবরেশনের সময় ভারতকে সহায়তা করবে। আর এটি ভারত-ইসরায়েলের স্টার্টআপগুলোর মধ্যে সরাসরি সংযোগ ও প্রযেক্ট শেয়ারিংয়ের পথ খুলে দেবে। 

10

এদিকে বেঙ্গালুরু টেক সামিট, ২০২৫-এ ইসরায়েল হাজির হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় ন্যাশনাল প্যাভিলিয়ন নিয়ে। এছাড়াও টেক সামিটে আরও প্রায় ২০-টি ডিপ-টেক কোম্পানি অংশ নিচ্ছে। তারা দেখাচ্ছে স্মার্ট মোবিলিটি, ইভিলিস্ট্রিক, আর্টি ফিশিয়াল ইন্টালিজেন্স (AI) ইনফ্রাস্ট্রাকচার, পরিবহন নিরাপত্তা ও সাইবার সুরক্ষার মতো উচ্চ মানের প্রযুক্তি। আর এই পুরো উদ্যোগকে সাহায্য করছে Israel-India Industrial R&D Fund (I4F)। যা দুই দেশের গবেষণা ও উদ্ভাবন প্রকল্পগুলোকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে। ফলে ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলের cutting-edge প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে নতুন ধরনের সমাধান তৈরি করতে পারবে।

সম্প্রতি ভারত ও ইসরায়েল একটি ডিফেন্স টেক শেয়ারিং প্যাক্ট চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি, ড্রোন সিস্টেম, সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম এবং কো-প্রোডাকশন প্রকল্পকে ত্বরান্বিত করবে। ফলে দুই দেশের স্টার্টআপ ও প্রতিরক্ষা ইন্ডাস্ট্রি সরাসরি উপকৃত হবে। আর এই প্রযুক্তির কোলাবরেশনে ভারতের সুবিধা হবে, 

  • ভারতীয় স্টার্টআপ পাবে অত্যাধুনিক ইসরায়েলি প্রযুক্তিতে সরাসরি অ্যাক্সেস।
  • যৌথ গবেষণা ও উন্নয়নে তৈরি হবে নতুন কর্মসংস্থান।
  • ভারত হতে পারে এশিয়ার অন্যতম ডিপ-টেক হাব।
  • স্বাস্থ্য, পরিবহন ও সাইবার সুরক্ষা—তিন খাতেই বড় উদ্ভাবন তৈরি হবে।
  • বৈদেশিক বিনিয়োগ বাড়তে পারে উল্লেখযোগ্য হারে
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading