Article By – সুনন্দা সেন

১৪ অক্টোবর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ভারতের আর্থিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৪% থেকে বাড়িয়ে ৬.৬% করে। আগের অনুমান থেকে প্রবৃদ্ধির সময় প্রথম ত্রৈমাসিকের শক্তিশালী কার্যকলাপের ফলে শক্তিশালী ক্যারিও ভারের কথা উল্লেখ করে। IMF লেটেস্ট অর্থনৈতিক আউটলুকে বলে জুলাইয়ের আপডেটের তুলনা এটি ২০২৫ সালের জন্য একটি উর্ধ্বমুখী সংশোধন। যেখানে ভারত থেকে আমদানির উপর মার্কিন কার্যকর শুল্ক হার বৃদ্ধি জন্য ২০২৬ সালের জন্য প্রবৃদ্ধির অনুমান নিম্নমুখী ধরা হচ্ছে। তাই সংস্থাটি আগামী অর্থবছরের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস ২০ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২% করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালের অক্টোবরে প্রাক-শুল্ক পূর্বাভাস (Pre-tariff Forecast)-এর তুলনার ভারতের প্রবৃদ্ধি ক্রমবর্ধমানভাবে ০.২% কম হবে বলে আশা করা হচ্ছে। যেখানে এপ্রিল-জুন মাসে ভারতীয় অর্থনীতি ৭.৮% বৃদ্ধি পেয়েছে। যা মার্কিন যুক্তরাষ্ট্র (US)-এর বিপর্যয়কর শুল্ক আরোপের আগে পাচ প্রান্তিকের মধ্যে সর্বোচ্চ স্তর। অবশ্য কেবল আন্তর্জাতিক মুদ্রা তহবিল নয়; অক্টোবর, ২০২৫-এর শুরুতে বিশ্বব্যাংকও চলতি অর্থবছরের জন্য ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৩% থেকে বাড়িয়ে ৬.৫% করেছে। সাথে বলেছে, অন্যান্য দেশের তুলনায় ভারত দ্রুততম বর্ধনশীল। যার কারণে দেশটির অর্থনীতি প্রধান অর্থনীতি হিসেবে থাকবে বলে আশা করা হচ্ছে। আর IMF জানিয়েছে তাদের প্রবৃদ্ধির পূর্বাভাস অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত তথ্য থেকে এসেছে।
পাশাপাশি IMF সর্বশেষ পূর্বাভাসে একটি মাঝারি বৈশ্বিক মন্দার বিষয় ইঙ্গিত দিয়েছে। যেখানে বৈশ্বিক প্রবৃদ্ধি (World growth) ২০২৪ সালের ৩.৩% কমে ২০২৫ সালের জন্য ৩.২% এবং ২০২৬ সালের জন্য ৩.১% হবে বলে অনুমান করা হচ্ছে বলে জানিয়েছে। অবশ্য বিশ্বব্যাপী প্রবৃদ্ধি পূর্বাভাস ভারতের ক্রমবর্ধমান ভাবে ০.২% কম রয়ে গেছে। এদিকে উদীয়মান বাজার (Emerging market) এবং উন্নয়নশীল অর্থনীতির প্রবৃদ্ধি ৪%-এর থেকে কিছুটা বেশি হতে দেখা যাচ্ছে। সাথে IMF সতর্ক করে বলেছে যে বিশ্বব্যাপী ঝুকি নিম্নমুখী রয়ে গেছে। যা সুরক্ষাবাদী ব্যবস্থার আরও বৃদ্ধি এবং কঠোর আর্থিক পরিস্থিতির ইঙ্গিত দেয়।




