Article By – সুনন্দা সেন

দেশের মোট GDP-তে অবদান রাখে রাজ্যগুলি। যা থেকে রাজ্যগুলির অর্থনৈতিক অবস্থানও বোঝা যায়। সদ্য প্রকাশিত প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের একটি রিপোর্ট ভারতের সকল রাজ্যের অর্থনৈতিক কর্মক্ষমতাতে উল্লেখযোগ্য বৈষম্য তুলে ধরেছে। যেখানে তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্নাটকের মতো দক্ষিণ রাজ্যগুলির নাম উঠেছে। যারা ভারতের GDP-তে অন্যতম প্রধান অবদানকারী। অন্যদিকে পশ্চিমবঙ্গের মতো রাজ্য এই তালিকায় কোথায় আছে? বাংলা কী জায়গা করে নিতে পেরেছে প্রধান অবদানকারী হিসাবে।
২০২৪ সালের মার্চ মাসে দক্ষিণের এই রাজ্যগুলির দেশের মোট GDP-তে অবদান ছিল ৩০%। তবে কর্ণাটকের বিকাশমান প্রযুক্তি ক্ষেত্র এবং তামিলনাড়ুর শিল্প কেন্দ্রগুলির উপর নির্ভর করে ভারতে GDP-র উপর এই বৃদ্ধিতে দক্ষিণের রাজ্যগুলি অগ্রণী বা প্রধান ভূমিকা পালন করেছে। ২০১৪ সালের পর থেকে ছোট্ট রাজ্য তেলেঙ্গাঁনা অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে এগিয়েছে। আবার একদিকে পশ্চিমবঙ্গ অতীতে ভারতের GDP-তে শীর্ষ অবদানকারী থাকলেও, বর্তমানে রাজ্যের অবস্থা শোচনীয়। ছয় দশক আগের দেশের GDP-তে একক ভাবে ১০.৫% অবদান রাখা রাজ্যের অবদান বর্তমানে ৫.৬%। এই পতন পশ্চিমবঙ্গকে রাজস্থান এবং ওড়িশার থেকে নীচে নামিয়ে এনেছে। ১৯৬০ সালে দেশের GDP-তে অবদানকারী তৃতীয় শীর্ষ রাজ্য বর্তমানে কত স্থানে রয়েছে? চলুন দেখে নেওয়া যাক:-
| রাজ্যের নাম | জাতেয় GDP-তে অংশ |
| মহারাষ্ট্র | ১৩.৩% |
| তামিলনাড়ু | ৮.৯% |
| উত্তরপ্রদেশ | ৮.৪% |
| কর্ণাটক | ৮.২% |
| গুজরাট | ৮.১% |
| পশ্চিমবঙ্গ | ৫.৬০% |
| তেলেঙ্গানা | ৪.৯০% |
| অন্ধ্রপ্রদেশ | ৪.৭০% |
| মধ্যপ্রদেশ | ৪.৫০% |
| কেরালা | ৩.৮০% |




