Article By – সুনন্দা সেন

FasTag হল একটি ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম, যা নগদহীন অর্থ প্রদান সক্ষম করে। এটি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা RFID প্রযুক্তি ব্যবহার করে যানবাহন বা ভেলিক্যল টোল লেনের মধ্য দিয়ে যাওয়ার সময় লিঙ্কড ব্যাংক বা প্রিপেইড অ্যাকাউন্ট থেকে অটোম্যটিক্যাল টোল ফি কেটে নেয়। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে নতুন FasTag নিয়ম চালু করেছে। এই পরিবর্তনের লক্ষ্য টোল পেমেন্টের দক্ষতা (efficiency) উন্নতি করা এবং জালিয়াতি কমানো।
নতুন নিয়মে বেশকিছু পরিবর্তন লক্ষ্য করবেন। তবে চলুন এই বিষয়ক অসুবিধা ফেস করা আগে কী-চেঞ্জগুলি জেনে নেওয়া যাক।–
- ব্ল্যাকলিস্টেড FASTag: স্ক্যান করার সময় এবং টোল বুথে পৌঁছানোর ১০ মিনিট আগেও যদি কোনও FASTag-কে ব্ল্যাকলিস্টেড করা হয়, সে ক্ষেত্রেও পেমেন্ট প্রসেস সম্পূর্ণ হবে না।
- গ্রেস পিরিয়ড: টোল বুথে পৌঁছানোর আগে ব্যবহারকারীরা তাদের FASTag স্ট্যাটাস ঠিক করার জন্য ৭০ মিনিটের সময় পাবেন।
- ব্ল্যাকলিস্টিংয়ের প্রভাব (Impact): যদি কোন FASTag টোল বুথে ব্ল্যাকলিস্টেড হয়, তাহলে ব্যবহারকারীদের দ্বিগুণ টোল চার্জ দিতে হতে পারে। তবে যদি স্ক্যান করার ১০ মিনিটের মধ্যে রিচার্জ করা হয়, তাহলে জরিমানা ফেরত পাওয়ার রিকুয়েস্ট করার সুযোগ পাবেন।
- ডিল্যাড (বিলম্বিত) ট্রানজেকশন: যদি রিডার পাস করার ১৫ মিনিটেরও বেশি সময় পরে কোনও টোল লেনদেন প্রক্রিয়া করা হয়, সেক্ষেত্রে ব্যবহারকারীদের অতিরিক্ত চার্জের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
- চার্জব্যাক: ব্যাকলিস্টেড বা কম ব্যালেন্সের FASTag-এর কারণে ইনকারেক্ট ডিডাকশনের জন্য ব্যাংকগুলি ১৫ দিনের কুলিং পিরিয়ডের পরেই চার্জব্যাকের জন্য রিকুয়েস্ট করতে পারে।
এই সমস্ত ইস্যু থেকে বা তার প্রভাব এড়িয়ে চলার জন্য বেশকিছু নিয়ম মেনে চলা জরুরি। আর সেগুলি হল:
- আপনার FASTag ওয়ালেটে পর্যন্ত ব্যালেন্স বজায় রাখুন।
- ব্ল্যাক লিস্ট এড়াতে নিয়মিত FASTag স্ট্যাটাস চেক করুন।
- ডিডাকশন ডিলেইডে যাতে না হয় তার জন্য ট্রানজেশনের দিকে নজর দিতে হবে।
- রিজ্যকশন রুখতে আপনার FASTag অ্যাক্টিভ রাখুন।




