UPI প্ল্যাটফর্মের ব্যবহার সময়ের সাথে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সবজি কেনাকাটি মাল্টিপ্ল্যাক্সে সিনেমা দেখা থেকে শুরু করে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ থেকে সমস্ত ফিচারে ভারতীয় ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা UPI– এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) UPI প্ল্যাটফর্মের ক্রেডিট ফিচারের বৃদ্ধির সাক্ষি হয়েছে। আর এই বিষয়টি তখন সামনে এসেছে যখন RBI বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতীয় ব্যাংকগুলিকে তার ক্রেডিট কার্ড সংক্রান্ত বিল পেমেন্টে UPI ব্যবহার করতে বারণ করে। বেশকিছু ব্যাংক নির্দিষ্ট তারিখের মধ্যে নিয়মটি কার্যকর করলেও এক বিরাট অংশের ব্যাংকগুলি এখন পুরনো নিয়মে চলছে।
NPCI- এর এক শীর্ষ কর্তা মঙ্গলবার অর্থাৎ ৭ আগস্ট, ২০২৪ তারিখে জানিয়েছে, UPI প্ল্যাটফর্মে প্রতিমাসে প্রায় ১০,০০০ কোটি টাকার লেনদেন হচ্ছে। যার একটি বড় অংশ আসছে ক্রেডিট ফিচার থেকে। সংস্থার প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক দিলীপ আসবে (Dilip Asbe) সাংবাদিকদের জানিয়েছেন, ক্রেডিট ফিচারের মধ্যে UPI- এর মাধ্যমে ক্রেডিট লোন লেনদেনে প্রতিমাসে ২০০ কোটি টাকা পর্যন্ত বিতরণ করা হয়। গুরুত্বপূর্ণ বিষয়টি হল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন ২০২২ সালের নভেম্বরে ক্রেডিট কার্ড ফিচারটি চালু করেছিল। যার মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহারকারিরা তাদের কার্ড লিংক করে মাসিক সমস্ত ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করতে পারেন।
বর্তমানে অণেক ঋণদাতা ক্রেডিট কার্ডের সুবিধা দিচ্ছে। আর ICICI ব্যাংক প্রথম ঋণদাতা যারা NPSI- এর পএর্ব অনুমোদিত ক্রেডিট লিমিট সুবিধা গ্রহণ করে। যার পর থেকে এখন পর্যন্ত হাফ ডজন ব্যাংক তাদের গ্রাহকদের এই সুবিধা দিতে শুরু করেছে। অন্যদিকে জানা যাচ্ছে বহুল ব্যবহৃত ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা UPI প্ল্যাটফর্ম জুলাই মাসে ৪৬৬ মিলিয়ন লেনদেনের সাক্ষী হয়েছে। দিলীপ আসবে গ্লোবাল ফনটেক ফেস্ট (Global Fintech Fest)– এর এই বছরের এডিসনের বিষয় উল্লেখ করেছেন। এর আরও এক বার্তা দিয়েছেন যে, UPI- এর ব্যবহার ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি পরবর্তী বৃদ্ধির পর্যায়ের জন্যও UPI প্ল্যাটফর্ম প্রস্তুত হচ্ছে।
Article By – সুনন্দা সেন






