Article By – সুনন্দা সেন

ভারতের কর্পোরেট দুনিয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত। বিশ্বের অন্যতম বৃহৎ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ক্যাপিটাল গ্রুপ (Capital Group) এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রি থেকে ধীরে ধীরে সরে এসে আদানি গ্রুপের উপর বড় আস্থা দেখাচ্ছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে সংস্থাটি আদানি গ্রুপের তিনটি বড় কোম্পানিতে ২ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। সূত্র অনুযায়ী, ক্যাপিটাল গ্রুপ মূলত আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমি জোন, আদানি পাওয়ার এবং আদানি গ্রীণ এনার্জিতে বড় অংশীদারিত্ব নিয়েছে।
বিশ্লেষকদের মতে, এটি শুধুমাত্র একটি বিনিয়োগ নয়, এটি বিদেশী ফান্ডগুলোর কৌশলগত অবস্থান বদলের স্পষ্ঠ বার্তা। বহু বছর ধরে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ছিল আন্তর্জাতিক বিনিয়োগকারীদের প্রথম পছন্দ, তবে এটি এখন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আর আদানি গ্রুপে বিনিয়োগের পেছনে বেশকিছু কারণ রয়েছে, আর সেগুলি হল–
- আদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন আইনি চাপ অনেকটা কমে যাওয়া
- ভারতের বিদ্যুৎ, ডেটা সেন্টার ও অবকাঠামো খাতে দ্রুত বৃদ্ধি
- আদানির এনার্জি ও পোর্ট ব্যবসায় শক্তিশালী আয় বৃদ্ধির সম্ভাবনা




