Article By – সুনন্দা সেন

৭ নভেম্বর (শুক্রবার) TVS মোটর কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি সম্ভাবনা ছিল, আর তাই হয়েছে। কারণ অটোমেকারটি বাইক ট্যাক্সি অ্যাগ্রিগেটর রেপিডো (Rapido) অংশীদারিত্ব ২৮৭.৯৩ কোটি টাকায় বিক্রির ঘোষণা করেছে। যা ২০২২ সালের প্রথম অংশীদারিত্বর উদ্যোগ থেকে কৌশলগতভাবে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। আসলে ৬ নভেম্বর এক বিনিময় প্রতিবেদন (Exchange filling)-এ টু-হুইলার এবং থ্রি-হুইলার গাড়ির প্রস্তুতকারক সংস্থাটি (TVS মোটরস) জানিয়েছিল যে তারা র্যাপিডোর অংশীদারিত্ব ছাড়ছে।
অটোমেকার কোম্পানিটি জানিয়েছে যে তারা রেপিডোর মূল কোম্পানি রোপেন ট্রান্সপোর্টেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড তাদের শেয়ার বিক্র করার জন্য অ্যাক্সেল ইন্ডিয়া VIII (মরিশাস) লিমিটেড এবং HIM ইনভেস্টমেন্ট ওয়ান BP-এর সাথে চুক্তি করেছে। সংস্থাটি আরও বলে যে তারা অ্যাক্সেল ইন্ডিয়া VIII (মরিশাস)-এর কাছে ১৪৩.৯৬ কোটি টাকায় ১১,৯৯৭টি সিরিজ ডি CCPS এবং MII+ ইনভেস্টমেন্টস ওয়ান BP-এর কাছে ১১,৯৮৮টি সিরিজ ডি CCPS সহ ১০টি ইক্যুইটি শেয়ার ১৪৩.৯৭ কোটি টাকার বিক্রি করবে। যার পর মোট লেনদেন মূল্য দাঁড়াবে ২৮৭.৯৩ কোটি টাকায়।
ঘোষণার পর শুক্রবার (৭ নভেম্বর) TVS মোটরসের শেয়ার প্রাইস ০.৬৮% বা ২২.২০ পয়েন্ট বেড়ে ৩,৪৬৯ টাকায় পৌঁছেছে। বিশেষজ্ঞমহল আশা করছে যে এই বৃদ্ধি আগামী সপ্তাহে ও অব্যাহত থাকবে। আর বেশকিছু ট্রেডিং সেশনে অটোমেকার কোম্পানিটির শেয়ার ফোকাসে থাকতে চলেছে। এই বিনিয়োগটি এমন এক সময়ে করা হলো যখন সুইগি স্টার্টআপে ২,৪০০ কোটি টাকার শেয়ার বিক্রি করার চেষ্টা করেছিল। কারণ র্যাপিডোর খাদ্য সরবরাহে প্রবেশের পর সম্ভাব্য কিছু দ্বন্দ্ব দেখা দিতে পারে বলে জানা গেছে। সুইগির এই পদক্ষেপের পর, উভয় কোম্পানির সাধারণ সমর্থক প্রোসাস, র্যাপিডোর অংশীদারিত্ব বৃদ্ধি করেছে।




