buzywithinfoBuzy With Info
Everything About Business
UPI

১ ফেব্রুয়ারি থেকে কিছু সংখ্যক ব্যবহারকারীদের জন্য UPI লেনদেন বন্ধ থাকবে; এমন অবস্থায় কী করা আবশ্যক?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

১ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI অ্যাপগুলি আর তাদের লেনদেন ID-তে বিশেষ ক্যারেক্টার ব্যবহার করে লেনদেন আর হবে না। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI-এর এই নির্দেশিকাটি শুধুমাত্র অ্যালফানাম্বারিক ক্যারেক্টার্স তৈরিতে মানসম্মত করার লক্ষ্যে কাজ করছে। যদি আপনার UPI অ্যাপে বিশেষ ক্যারেক্টার ব্যবহার করা অব্যাহত থাকে তাহলে সেন্ট্রাল সিস্টেম লেনদেন প্রত্যাখান করবে। এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের জন্য নিরবিচ্ছিন্ন UPI লেনদেন মেনে চলা এবং নিশ্চিত করার পেমেন্ট অ্যাপগুলির উপর বর্তায়।

July 18 New in article ads By Sir

টেকফিনির সহ-প্রতিষ্টাতা এবং CTO জয় কুমার ব্যাখা করেন যে UPI লেনদেন ID-তে বিশেষ অক্ষরগুলি ইনজেকশন অ্যাটাক, ফর্ম্যাট স্পুফিং এবং ডেটা ইন্টিগ্রিটির মতো সমস্যার দুর্বলতার কারণে হতে পারে। SQL ইনজেকশন, ক্রস-সাইট স্ক্রিপ্টিং বা XSS এবং বৈধতা ব্যর্থতার মতো ঝুঁকিগুলি লেনদেনের নির্ভরযোগ্যতা আর সিস্টেমের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। আরও বলেছে যে আলফানিউমেরিক ফর্ম্যাটের মাধ্যমে ID-র মানসম্মতকরণ নিরাপত্তা বৃদ্ধি করে, জালিয়াতি প্রতিরোধ করে এবং প্ল্যাটফর্ম জুড়ে অভিন্ন প্রক্রিয়াকরণ নিশ্চিত করে। জয় কুমারের মতে, এই পরিবর্তন ঝুঁকি কমিয়ে আনে, ব্যাঘাত কমায় এবং ব্যাংক ও পেমেন্ট প্রদানকারীদের মধ্যে আন্তঃকার্যক্ষমতা উন্নত করে। 
এমন সময় ব্যবহারকারীদেরও কিছু করণীয় রয়েছে। প্রথমত ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে তাদের UPI অ্যাপগুলি NPCI নির্দেশিকা মেনে চলছে। আর যেসব অ্যাপ আলফানিউমেরিক লেনদেন ID-তে রূপান্তর করতে ব্যর্থ হবে, তারা ১ ফেব্রুয়ারি, ২০২৫-এর সময়সীমার পর UPI পেমেন্টের জন্য কাজ করা বন্ধ করে দেবে। এছাড়া এও সত্য যে NPCI-এর এই পদক্ষেপ ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে শক্তিশালী করে। আর ভারত জুড়ে ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ এবং আগের তুলনায় আরও বেশি নির্ভরযোগ্য লেনদেন প্ল্যাটফর্ম নিশ্চিত করে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading