buzywithinfoBuzy With Info
Everything About Business
LPG

সংকটের পরিবেশে মার্কিন দেশে ভরসা বাড়াচ্ছে ভারত! জুনে মার্কিন LPG আমাদানি ছাড়াবে ১০ লক্ষ টন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি এবং হরমুজ প্রণালী দিয়ে সরবরাহে বিঘ্নের জেরে ভারত দ্রুত বিকল্প উৎসের দিকে ঝুঁকছে। ইন্ডাস্ট্রিয়াল সূত্রের খবর, চলতি জুন মাসে যুক্তরাষ্ট্র বা US থেকে ভারতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা LPG আমদানি ১০ লক্ষ মেট্রিক টনের গন্ডি পেরিয়ে ১১ থেকে ১২ লক্ষ টনের মধ্যে পৌঁছাতে পারে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে ভারতের মোট LPG আমদানি প্রায় ৯০% মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে আসত। 

11

কিন্তু যুদ্ধ পরিস্থিতি এবং সরবরাহ অনিশ্চয়তার কারণে ভারত এখন US থেকে বেশি দামে LPG কিনলেও, রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে। 

সরকার মনে করছে, জ্বালানি নিরাপত্তা স্বার্থে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। আর সরকার শুধু আমদানি বাড়িয়েই থেকে থাকেনি। দেশীয় রিফাইনারিগুলিকে LPG উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, গৃহস্থালির জন্য গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া পাইপড ন্যাচারাল গ্যাস সংযোগ দ্রুত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে LPG-র ব্যবহার ১৫% থেকে ২০% পর্যন্ত কমতে শুরু করেছে বলে ইন্ডাস্ট্রিয়াল সূত্রের দাবি। এদিকে মধ্যপ্রাচ্য থেকেও ধীরে ধীরে সরবরাহ স্বাভাবিক হচ্ছে। 

জুন মাসে সংযুক্ত আরব আমিরাত (UAE), কুয়েত, ইরান, ওমান, সৌদি আরব, কাতার, আলজেরিয়া এবং নাইজেরিয়া থেকেও LPG আসছে। তবে US এখন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিকল্প সরবরাহকারী হিসেবে উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন শুধু সাময়িক নয়, বরং ভারতের জ্বালানি (Energy) আমদানির কৌশলেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভবিষ্যতে একক অঞ্চলের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে একাধিক দেশ থেকে জ্বালানি সংগ্রহের নীতি আরও জোরদার হতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading