Article By – সুনন্দা সেন

ভারত সরকার বিদেশী অনুদান গ্রহণের ক্ষেত্রে FCRA (Foreign Contribution Regulation Act)-এর অধীনে নতুন নিয়ম কার্যকর করেছে। এই সংশোধনের মূল লক্ষ্য হল বিদেশী অর্থের ব্যবহার আরও স্বচ্ছ জবাবদিহিমূলক এবং নজরদারির আওতায় আনা। সঙ্গে নতুন নিয়মগুলি অবিলম্বে কার্যকর হয়েছে। আর সেই নতুন নিয়ম অনুযায়ী, বিদেশী অনুদান গ্রহণ করতে ইচ্ছুক NGO ও অন্যান্য সংগঠনকে আবেদন করার সময় একটি নির্দিষ্ট তালিকা থেকে তাদের কাদের উদ্দেশ্য ও অঞ্চলে বিষয় স্পষ্ঠভাবে জানাতে হবে।
এছাড়া ভারতীয় বংশোদ্ভুত নন এমন বিদেশী নাগরিক যদি কোনও সংস্থার গুরুত্বপূর্ণ পদে থাকেন, তাহলে সাধারণভাবে সেই সংস্থাকে FCRA-এর অধীনে বিদেশী অনুদান গ্রহণের অনুমতি দেওয়া হবে না। তবে বিশেষ ক্ষেত্রে কেন্দ্র সরকার আলাদা আদেশের মাধ্যমে ছাড় দিতে পারবে। ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে কিছু কাজের অনুমতি থাকলেও ধর্মান্তরকরণ (Proselytisation) সংশ্লিষ্ট কার্যক্রমকে স্পষ্ঠভাবে অনুমোদিত তালিকার বাইরে রাখা হয়েছে। একই সঙ্গে ইতিমধ্যে FCRA-তে নিবন্ধিত সংস্থাগুলিকে এক বছরের মধ্যে নতুন নিয়ম অনুযায়ী নিজেদের তথ্য আপডেট করতে হবে।
এই পরিবর্তনের ফলে বিদেশী অর্থের প্রবাহ ও ব্যবহার সম্পর্কে সরকারের নজরদারি আরও শক্তিশালী হবে। সরকার মনে করছে, এতে স্বচ্ছতা বাড়বে এবং বিদেশী তহবিলের অপব্যবহার রোধ করা সহজ হবে। তবে অনেক নাগরিক সমাজ সংগঠন ও NGO-এর মতে, নতুন নিয়মের ফলে প্রশাসনিক জটিলতা বাড়তে পারে এবং বিদেশী অনুদান সংগ্রহ করা আগের তুলনায় কঠিন হয়ে উঠতে পারে। একই সঙ্গে ছোট ও মাঝারি সংস্থাগুলোর জন্য প্রশাসনিক চাপ ও নিয়ম মানার জটিলতা কিছুটা বেড়ে যেতে পারে। এছাড়া নীতি-সংবেদনশীল ক্ষেত্রে বিদেশী হস্তক্ষেপ নিয়ন্ত্রণের দিকেও জোর দেওয়া হয়েছে।




