buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

ভারতীয় শেয়ারবাজারে ২০% পতনের আশঙ্কা! নগদে আবার পরামর্শ দিলেন বিশ্বখ্যাত বিনিয়োগকারী ও বাজার বিশ্লেষক মার্ক

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিশ্বখ্যাত বিনিয়োগকারী ও বাজার বিশ্লেষক মার্ক ফ্যাবার (Marc Faber) ভারতীয় শেয়ারবাজার নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তারঁ মতে, বর্তমান মূল্যায়নের ভিত্তিতে ভারতীয় বাজারে আগামী সময়ে প্রায় ২০% পর্যন্ত সংশোধন বা পতন হতে পারে। তাই এই মুহুর্তে তিনি নতুন করে বড় বিনিয়োগ না করে নগদ অর্থ হাতে রাখার পক্ষেই মত দিয়েছেন। ফ্যাবারের বক্তব্য, গত কয়েক বছরে ভারতীয় শেয়ারবাজারে দ্রুত উত্থানের ফলে অনেক সংস্থার শেয়ারের দাম তাদের প্রকৃত আর্থিক অবস্থার তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। সাথে কোনও নেতিবাচক বৈশ্বিক বা দেশীয় ঘটনা বড় ধরনের সংশোধনের কারণ হতে পারে।

July 18 New in article ads By Sir 1

তাঁর মতে, বিনিয়োগকারীদের এখন ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। কারণ বাজারে যদি বড় পতন আসে, তাহলে নগদ হাতে থাকলে কম দামে ভালো মানের শেয়ার কেনার সুযোগ তৈরি হবে। অর্থাৎ তিনি এখন ‘ক্যাশ ইস কিং (Cash is King)’ কৌশলকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে একই সঙ্গে ফ্যাবার ভারতের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনা নিয়েও আশাবাদী। তাঁর মতে, উৎপাদন, অবকাঠামো, ডিজিটাল অর্থনীতি, ভোগব্যয় এবং জনসংখ্যাগত সুবিধার কারণে ভারতের প্রবৃদ্ধির ভিত্তি এখনও শক্তিশালী। তাই তাঁর সতর্কবার্তা মূলত স্বল্পমেয়াদি বাজার পরিস্থিতি নিয়ে, দীর্ঘমেয়াদি অর্থনীতি নিয়ে নয়। 

এদিকে বাজার বিশেষজ্ঞদের একাংশ বলছেন, শেয়ারবাজারে সংশোধন একটি স্বাভাবিক প্রক্রিয়া। দীর্ঘ সময় ধরে বাজারে উর্ধ্বমুখী থাকলে মাঝেমধ্যে ১০% থেকে ২০% সংশোধন হওয়া অস্বাভাবিক নয়। বরং এই ধরনের পতন দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। আর বিশেষজ্ঞদের পরামর্শ হল, কোনও এক ব্যক্তির পূর্বাভাস দেখে আতঙ্কিত হয়ে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বরং নিজের আর্থিক লক্ষ্য, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং বিনিয়োগের সময়সীমা বিবেচনা করে ধাপে ধাপে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading