Article By – সুনন্দা সেন

আজ (৩সেপ্টেম্বর) ভারতের অভ্যন্তরীণ বাজারে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। এর একটি কারণ হলো, একই মাসে ডলারের মূল্য স্থিতিশীল হওয়া এবং মার্কিন ফেডের সুদের হার কমাবে বলে আশা করছে। রিটার্নের দিক থেকে সোনার দাম ১,২০০% বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ ২০ বছরের মধ্যে ১৬ বছরে এই হলুদ ধাতুটি পজেটিভ রিটার্ন প্রদান করেছে। বার্ষিক ভিত্তিতে ২০২৫ সালের এই পর্যন্ত সোনার দাম ৩১% বৃদ্ধি পেয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে সোনার উপর বিনিয়োগকারীদের বিশ্বাস ক্রমশ পক্ত হয়েছে। ২০২৫ সালের সর্বোচ্চ পারফর্মকারী সম্পদের মধ্যে সোনা সবচেয়ে ভালো পারফর্ম করেছে। আর বৈশ্বিক মন্দা, শেয়ার বাজারের অস্থিরতা এবং শুল্কের মতো জটিল পরিস্থিতিতে সোনা হেজ হিসাবে কাজ করছে।
এমনকি রুপোর ক্ষেত্রেও একই রকম ভাবে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এখনও রুপোর দাম স্থিতিশীল রয়েছে। কিছু সময় ধরে এই ধাতুর দাম প্রতি কেজি ১ লক্ষ টাকার উপরে পৌঁছেছে। আর লেনদেনের দিক থেকে উল্লেখযোগ্য ভাবে ৬৬৮.৮৪% বৃদ্ধি পেয়েছে। আজ দেশের অভ্যন্তরীণ বাজারে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,০৬,২৩০ টাকা, ২২ ক্যারেট সোনার দাম ৯৭,৩৭৭.৫ টাকা। চলুন তবে দেশের শীর্ষ শহরগুলিতে আজ সোনার দাম কত? তা দেখে নেওয়া যাক:-
শহরের নাম | প্রতি ১০ গ্রামে | |
| ২৪ ক্যারেট সোনার দাম | ২২ ক্যারেট সোনার দাম | |
| দিল্লী | ১,০৬,০৫০ টাকা | ৯৭,২১২.৫ টাকা |
| মুম্বাই | ১,০৬,২৩০ টাকা | ৯৭,৩৭৭.৫ টাকা |
| কলকাতা | ১,০৬,০৯০ টাকা | ৯৭,২৪৯.২ টাকা |
| চেন্নাই | ১,০৬,৫৪০ টাকা | ৯৭,৬৬১.৭ টাকা |
| ব্যাঙ্গালোর | ১,০৬,৩১০ টাকা | ৯৭,৪৫০.৮ টাকা |
| হায়দ্রাবাদ | ১,০৬,৪০০ টাকা | ৯৭,৫৩৩.৩ টাকা |




