buzywithinfoBuzy With Info
Everything About Business
Millionaire

সামনে এলো ভারতের মিলিয়নারদের ম্যাপ! কোন রাজ্যে কোটিপতি বেশি এবং কোথায় কম? উল্লেখ রয়েছে পশ্চিমবঙ্গের নামও

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের সমৃদ্ধির গল্প এখন আর কেবল GDP বৃদ্ধি বা ইউনিকর্ণ স্টার্টআপ নিয়ে নয়। এটি বৃদ্ধিকে কতটা কার্যকরভাবে করযোগ্য (taxable) এবং কোটিপতি পরিবারে রূপান্তরিত করা হচ্ছে তা নিয়েও। মার্সিডিজ বেঞ্জ হারুণ ইন্ডিয়া ওয়েলথ রিপোর্ট ২০২৫-এর নতুন তথ্য দেখায় যে উচ্চ আয়কর থেকে GSDP-যুক্ত রাজ্য এবং কোটিপতি পরিবারের মধ্যে স্পষ্ট যোগসূত্র রয়েছে। এখানেও মহারাষ্ট্র এবং দিল্লি যথাক্রমে তাদের GSDP-এর ১৯% এবং ১৮% কর আদায়ের সাথে কোটিপতিদের তালিকায় শীর্ষে রয়েছে। হারুণ ইন্ডিয়া রাজ্যের সাথে শীর্ষ রাজ্যগুলির কোন কোন শহরে সর্বোচ্চ আয়কর এবং GSDP রয়েছে কোটিপতিদের তারও তালিকা প্রকাশ করেছে।

6 2

ভারতে এখন ৮,৭১,৭০০ কোটিপতি পরিবার রয়েছে এবং বৃদ্ধির হারও সমান নয়। যে সকল রাজ্যগুলি অর্থনৈতিক সম্প্রসারণ শিল্প বা IT ইকোসিস্টেম দ্বারা গঠিত হয়েছে, সেই সকল রাজ্যেই সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গেছে। চলুন তবে হারুণ ইন্ডিয়ার ২০২৫ সালের রাজ্যভিত্তিতে মিলিয়নারদের তালিকার উপর নজর দেওয়া যাক। –

ক্রমিক নংরাজ্যের নামরাজ্যভিত্তিক কোটিপতি পরিবারের সংখ্যা
১.মহারাষ্ট্র১,৭৮,৬০০
২.দিল্লি৭৯,৮০০
৩.তামিলনাড়ু৭২,৬০০
৪.কর্ণাটক৬৮,৮০০
৫.গুজরাট৬৮,৩০০
৬.উত্তরপ্রদেশ৫৭,৭০০
৭.তেলেঙ্গানা৫১,৭০০
৮.পশ্চিমবঙ্গ৫০,৪০০
৯.রাজস্থান৩৩,১০০
১০.হরিয়ানা৩০,৫০০

শহরভিত্তিক কোটিপতির তালিকাও প্রকাশ পেয়েছে, যেখানেও পরিবারের সংখ্যা বন্টনে মহারাষ্ট্র এবং দিল্লি এগিয়ে। আর এর নেপথ্যে রয়েছে উচ্চ কর আয় এবং শক্তিশালী অর্থনীতি। ২০২৫ সালের শীর্ষ ১০-এর তালিকায় জায়গা করে নিয়েছে  কোন কোন শহর এবং কোটি পরিবারের সংখ্যা কত? জানতে চোখ রাখুন হারুণ ইন্ডিয়া (Harun India)-এর তালিকায়। –

ক্রমিক নংশহরের নামকোটিপতি পরিবারের সংখ্যা
১.মুম্বাই১,৪২,০০০
২.নিউ দিল্লি৬৮,২০০
৩.ব্যাঙ্গালোর৩১,৬০০
৪.আমেদাবাদ২৬,৮০০
৫.কলকাতা২৬,৬০০
৬.চেন্নাই২২,৮০০
৭.পুনে২২,৫০০
৮.হায়দ্রাবাদ১৯,৮০০
৯.গুরুগ্রাম১০,১০০
১০.সুরাট৫,৭০০
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading