নারীদের সমান অধিকার ও সমান বেতন নিয়ে চর্চা আজকের নয়। কিন্তু এত আলোচনা সমালোচনা সত্ত্বেও কোথায় দাঁড়িয়ে রয়েছে আমাদের দেশ ভারত? সম্প্রতি World Economic Forum গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্সের পরিসংখ্যান প্রকাশ করেছে। পরিসংখ্যান বলছে, মহিলাদের ক্ষেত্রে বেতনের দিক থেকে ভারতের অবস্থা বেশ উদ্বেগজনক। এই সূচকে আগের থেকে দুই ধাপ পিছিয়েছে ভারত।

World Economic Forum-এর পরিসংখ্যান:
World Economic Forum গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্সের পরিসংখ্যান অনুসারে 146টি দেশের তালিকায় ভারত 129 তম স্থানে রয়েছে। গত বছর এই তালিকায় ভারত 127 তম স্থানে ছিল। এই বছরও তালিকায় প্রথম স্থান পেয়েছে আইসল্যান্ড। কয়েক দশক ধরে আইসল্যান্ড একই স্থানে রয়েছে। মহিলাদের সম বেতনের ক্ষেত্রে বাংলাদেশের (99), নেপাল (111), শ্রীলঙ্কা (125) এবং ভুটান (124)-র থেকে পিছিয়ে রয়েছে ভারত। যদিও পাকিস্থান ভারতের থেকে পিছিয়েই রয়েছে। 145 তম স্থানে রয়েছে পাকিস্থান।
সরকারি প্রকল্পের কোর্স
একটি প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় পুরুষরা যেখানে 100 টাকার আয় করেন, সেখানে একজন ভারতীয় মহিলার আয় মাত্র 40 টাকা। প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক সমতার দিক থেকে সর্বনিম্ন স্তরের অর্থনীতিগুলির মধ্যে ভারত অন্যতম। অর্জিত আয়ের মধ্যে 30 শতাংশের কম লিঙ্গ সমতা ভারতে। তালিকায় রয়েছে বাংলাদেশ, সুদান, ইরান, পাকিস্তান ও মরক্কো। এই দেশগুলিতে শ্রমশক্তির অংশগ্রহণের হারে লিঙ্গ সমতা 50 শতাংশের কম। WEF রিপোর্টে বলা হয়েছে, ভারত 2024 সালের মধ্যে তার লিঙ্গ বৈষম্য 64.1 শতাংশ কমিয়েছে। মাধ্যমিক শিক্ষা তালিকাভুক্তির ক্ষেত্রেও ভারত এগিয়ে যাচ্ছে। বর্তমানে ভারতে রাষ্ট্রপ্রধানের পদে রয়েছেন একজন মহিলা। রাজনৈতিক ক্ষমতায়ন সাব-ইনডেক্সে রাষ্ট্রপ্রধান সূচকে ভালো পারফর্ম করেছে ভারত।

Article By – আস্তিক ঘোষ



